হোম > রাজনীতি

আমাদের প্রতিশ্রুতি, বাংলাদেশ হবে কার্যকর গণতন্ত্রের একটি দেশ: সালাহউদ্দিন

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, ২০২৫ এর ৫ই আগস্ট বিজয়ের প্রথম বর্ষপূর্তি হয়েছে। আজকে দ্বিতীয় বছরের প্রথম দিন। আমাদের প্রতিশ্রুতি, এই বাংলাদেশ হবে সবচেয়ে কার্যকর গণতন্ত্রের একটি বাংলাদেশ।

তিনি বলেন, আমরা সবাই অঙ্গীকারবদ্ধ। এই বাংলাদেশ হবে এক নীতির বাংলাদেশ। সবার আগে বাংলাদেশ আমাদের কোন প্রভু অঙ্গীকারবদ্ধ বিদেশে আমাদের বন্ধু থাকবে, এই বাংলাদেশ তাবেদার মুক্ত থাকবে। এই বাংলাদেশ স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে গড়ে তুলব।

বুধবার বিকেলে রাজধানীর নয়া পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত বিজয় র‍্যালি শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এমন মন্তব্য করেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশের জনমানুষের প্রত্যাশা, একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র কার্যকর হবে। প্রয়োজনীয় সংস্কারের মধ্য দিয়ে, রাষ্ট্রের সংবিধানে গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে, রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে, আমাদের প্রত্যাশিত সমাজ বিনির্মাণ হবে। প্রত্যাশিত সমাজ বিনির্মাণ হবে। প্রত্যাশিত রাষ্ট্র ব্যবস্থা, সরকার ব্যবস্থা, সমাজ ব্যবস্থা কায়েম হবে। এটাই হবে আজকের দিনের অঙ্গীকার। এটাই হবে আজকের দিনে আমাদের শপথ।

বিএনপির এই নেতা আরো বলেন, আগামী দিনের যে সমস্ত সংস্কার জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে গৃহীত হবে, সনদ স্বাক্ষরিত হবে। প্রত্যেকটি সংস্কার পরবর্তীতে মতামত নেবে নির্বাচিত জাতীয় সংসদের মাধ্যমে। বাস্তবায়িত হবে একমাত্র বৈধ এবং সাংবিধানিক প্রক্রিয়ায়, বাংলাদেশের সকল সাংবিধানিক কার্যক্রম বাস্তবায়নের জন্য।

ক্ষমতার জোরে গণভোটের রায়কে প্রত্যাখান করেছে বিএনপি

সস্তা রাজনীতি পরিহার করে সুস্থ ধারার রাজনীতিতে ফিরুন

শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল

কওমি ঘরানার প্রতিটি মানুষ বিএনপির সাথে ছিল, এখনো আছে

সবার জন্য সেবা নিশ্চিতের আগে বিশেষ সুবিধা নেবো না

পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণের পাশাপাশি গাছ কর্তনে কঠোর আইন করতে হবে

খুলনা বিভাগীয় সমাবেশ করবে ১১ দলীয় ঐক্যজোট

বিরোধীদলীয় নেতার সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পুশইন বন্ধে সরকারের দৃশ‍্যমান কোনো উদ্যোগ নেই: এবি পার্টি

আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটছে: নূরুন্নিসা সিদ্দীকা এমপি