হোম > রাজনীতি

‘আগামী নির্বাচনে জনগণ ইসলামীদলগুলোর বিজয় দেখতে চায়’

জেলা প্রতিনিধি, চাঁদপুর

খেলাফত আন্দোলন

খেলাফত আন্দোলনের আমির শায়খুল হাদীস আল্লামা হাবিবুল্লাহ মিয়াজী বলেছেন, আগামী দিনে যারা ক্ষমতায় আসার চিন্তা করছে তাদের কর্মকাণ্ড হয়ত আরো ভয়ংকর হবে। সাধারণ মানুষ আগামী জাতীয় নির্বাচনে ইসলামীদলগুলোর বিজয় দেখতে চায়। সেই মোতাবেক ইসলামীদলগুলো চেষ্টা করছে ঐক্যবদ্ধভাবে নির্বাচন করতে।

রোববার ৬ জুলাই সকালে বাগাদী নানুপুর চৌরাস্তার মোড়ে অবস্থিত চাঁদপুরজমিন কমিউনিটি সেন্টারে সংবর্ধনা ও চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এ দেশের ১৮ কোটি মানুষ নির্বাচন চায়। বিগত কয়েকটি নির্বাচন প্রশ্নবিদ্ধ ছিল। এ দেশের জনগণ তাদেরকে মেনে নিতে পারেনি। বিগত সরকারের আমলের ভয়ংকর চিত্রের কথা সবার জানা রয়েছে। অনেকগুলো সংস্কার কমিশন গঠন করা হয়েছে। তার মধ্যে একটি নারী অধিকার সংস্কার। সংস্কারের নামে যে প্রস্তাবনা এসেছে, তা জাতি জানতে পেরেছে। ওলামা কেরামগণ এর প্রতিবাদ করছে। এটা যদি বাস্তবায়ন হয় তাহলে এ দেশের মুসলমান বলতে কিছু থাকবে না।

তিনি আরো বলেন, আমরা মনে করি সংস্কার কমিশনের আগে সংস্কার জরুরি। সংস্কারের পর ধাপে ধাপে সংস্কার করতে গেলে দেশের অবস্থা খারাপ হবে। সংস্কার ও দরকার নির্বাচন ও দরকার। আমরা মনে করি ঐক্যবদ্ধভাবে সকল রাজনৈতিকদল একত্রে বসলে আমরা কি ধরনের নির্বাচন আশা করি তা জানলে হয়তো একটি সুষ্ঠু নির্বাচন আশা করা যায়। ধাপে ধাপে বসে প্রস্তাব নিলে সঠিক সংস্কার হবে না।

নির্বাচন সম্পর্কে তিনি বলেন, বিগত কয়েকটি নির্বাচন প্রশ্নবিদ্ধ ছিল। এ দেশের জনগণ তাদেরকে মেনে নিতে পারেনি। বিগত সরকারের আমলের ভয়ংকর চিত্রের কথা সবার জানা রয়েছে। আগামী দিনে যারা ক্ষমতায় আসার চিন্তা করছে তাদের কর্মকাণ্ড হয়ত আরো ভয়ংকর হবে। সাধারণ মানুষ এখন বিষয়গুলো চিন্তা করছে ও সিদ্ধান্ত নিচ্ছে আগামী জাতীয় নির্বাচনে তারা ইসলামীদলগুলোর বিজয় দেখতে চায়। সেই মোতাবেক ইসলামীদলগুলো চেষ্টা করছে ঐক্যবদ্ধভাবে নির্বাচন করতে।

এসময় বাংলাদেশ খেলাফত আন্দোলন কেন্দ্রীয় কমিটির মহাসচিব শায়খুল হাদীস মাওলানা ইউসুফ সাদেক হক্কানী, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিবও বাংলাদেশ খেলাফত আন্দোলন চাঁদপুর জেলা শাখার আমির অধ্যক্ষ মোহাম্মদ রোকনুজ্জামান রোকন, বাংলাদেশ খেলাফত আন্দোলন চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা সফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

ঢাকা উত্তর-দক্ষিণে এনসিপির প্রাথমিক মেয়র প্রার্থী চূড়ান্ত

জামায়াতের কর্মপরিষদে শিশির মনির

লেগুনাচালক হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জামায়াতের

মামুনুল হকের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র জনগণ প্রতিহত করবে

সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্য আমার নয়: তনি

জামায়াতের ৮৮ কর্মপরিষদ সদস্যের তালিকা প্রকাশ

চাঁদা না দেওয়ায় গাড়িচালককে হত্যার নিন্দা জামায়াত আমিরের

সংরক্ষিত নারী আসনে আলোচনায় জামায়াতের যেসব প্রার্থী

অসুস্থ সেলিমা রহমানকে দেখতে গেলেন ডা. রফিক

বিদ্যুৎমন্ত্রীর বক্তব্য বাস্তবতাকে অস্বীকারের শামিল: জামায়াত