হোম > রাজনীতি

দেশের কোথাও ‘চরমোনাইকে’ মাহফিল করতে না দেওয়ার হুঁশিয়ারি

ওলামা দলের আহ্বায়কের হুমকি

আতিকুর রহমান নগরী

দেশের কোথাও চরমোনাইয়ের পীরকে মাহফিল করতে না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক মাওলানা কাজী মো. সেলিম রেজা।

সোমবার জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী ওলামা দল কর্তৃক আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ হুঁশিয়ারি দেন।

চরমোনাই পীরের উদ্দেশে কাজী মো. সেলিম রেজা বলেন, তোমার দাঁত দুইটা ভেঙেছে আওয়ামী লীগ। বাকিগুলো আমরা ভেঙে দিবো। বাংলার জমিনে কোথাও তোমাকে (পীর সাহেব) মাহফিল করতে দেবো না। আপনারা ভিক্ষা করে খান, ভিক্ষা করে চলেন, এতো সম্পদের মালিক কোথা থেকে হয়েছেন? ওলামা দল আপনাদের বিরুদ্ধে দুদকে মাললা করবে। সম্পত্তির হিসেব আপনাদেরকে দিতেই হবে।

তিনি আরো বলেন, বিএনপির বিরুদ্ধে কোনো কথাবার্তা বলতে হলে, সাবধানের সাথে অজু করে কথা বলবেন, বাংলাদেশ জাতীয় দলের বিরুদ্ধে যদি কোনো ধরনের ষড়যন্ত্র করা হয়, অস্থির কোনো বক্তব্য দেওয়া হয়, তাহলে আমরা বরদাস্ত করবো না। আমাদের চেয়ারম্যান সাহেব যদি হুকুম দেয় তাহলে আপনাদের জিহ্বা টেনে ছিঁড়বো।

এই লংমার্চ চাঁদাবাজ, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে: নাহিদ ইসলাম

জনগণের দাবি আদায়ে সরকার বাধা দিলে ৬ দফার লংমার্চ ১ দফায় পরিণত হবে

শাপলা চত্বরে ১১ দলের লংমার্চের উদ্বোধনী সমাবেশ শুরু

বেহেশতের ঠিকানা খুঁজতে বিরোধীদল লংমার্চ করবে: গয়েশ্বর

শাপলা চত্বর থেকে লংমার্চ শুরুর কারণ জানাল ১১ দলীয় ঐক্য

জামালপুরে হামলাকারীদের গ্রেপ্তার দাবি যুবশক্তির

শ্রমিকদের জন্য জরুরি মহার্ঘ ভাতা দাবি সাইফুল হকের

জাতীয় ছাত্রশক্তির প্রথম কাউন্সিল ১২ সেপ্টেম্বর

শাপলা চত্বরে লংমার্চের প্রস্তুতি পরিদর্শন জামায়াত নেতাদের

মেয়র নির্বাচনে মামুনুল হকের প্রার্থী হওয়ার বিষয়ে যা জানাল খেলাফত মজলিস