হোম > রাজনীতি

প্রহসনের নির্বাচনের চিন্তা করলে ছাত্র-জনতা রাজপথে নেমে আসবে

শিবির সভাপতির পোস্ট

আতিকুর রহমান নগরী

৩৬ জুলাই পরবর্তী বাংলাদেশে নব্য ফ্যাসিবাদী আচরণ কিংবা প্রহসনের নির্বাচনের চিন্তা করলে ছাত্র-জনতা ক্যাম্পাস থেকে রাজপথে নেমে আসবে বলে মন্তব্য করেছেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।

বৃহস্পতিবার রাত ১১টার দিকে নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

শিবির সভাপতি লেখেন, ছাত্রসংগঠন হিসেবে ছাত্রশিবির ক্যাম্পাস ও শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাচ্ছি। শিক্ষার্থীরাও একাডেমিক কার্যক্রম নিয়ে ব্যস্ত সময় পার করছে। দেশ ও উম্মাহর কল্যাণে নিজেদেরকে যোগ্য ও দক্ষ করে গড়ে তুলছে। তবে মনে রাখবেন, ৩৬ জুলাই পরবর্তী বাংলাদেশে নব্য ফ্যাসিবাদী আচরণ কিংবা প্রহসনের নির্বাচনের চিন্তা করলে ছাত্র-জনতা ক্যাম্পাস থেকে রাজপথে নেমে আসবে। আগ্নেয়গিরির লাভার মত উদগীরিত হবে।

তিনি আরও লেখেন, আমাদের প্রত্যাশা খুবই সিম্পল। আমরা জুলাইয়ের শহীদ-গাজীদের প্রত্যাশিত একটি নতুন বাংলাদেশ চাই। যেখানে কারও ফ্যাসিস্ট হয়ে উঠার কোনো সুযোগ থাকবে না। ফি-আমানিল্লাহ।

জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় কমিটিতে জায়গা পেলেন রায়হান আহমেদ তামীম

বিদ্যুৎ ও জ্বালানি খাতের বিদেশি ঋণে গভীর উদ্বেগ নেজামে ইসলাম পার্টির

মাগুরা মার্কা কোনো নির্বাচন ঠাকুরগাঁওয়ে দেখতে চাই না: অ্যাডভোকেট জুবায়ের

তুর্কি স্পিকারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক

ঢাকা-কুষ্টিয়া লংমার্চ বাস্তবায়নে মহানগর জামায়াতের প্রস্তুতি সভা

আমরা ভারতবিরোধী নই, আধিপত্যবাদবিরোধী: আসিফ মাহমুদ

এমপি বুলুর হিন্দুপ্রীতি বক্তব্য মুসলিম ভোটারদের অবমূল্যায়িত করেছে

হিজাব-নিকাব নিয়ে ঢাবি শিক্ষকের মন্তব্যের প্রতিবাদ জামায়াত নেত্রীর

রাষ্ট্র-রাজনীতিতে উলামায়ে কেরামকে উপেক্ষার পরিণতি কখনো ভালো হয় না: চরমোনাই পীর

অবিলম্বে নিত্যপণ্যের মূল্য ক্রয় ক্ষমতার মধ্যে আনতে হবে: খেলাফত মজলিস