হোম > রাজনীতি

রাজনৈতিক দলগুলোর গুণগতমান পরিবর্তন জরুরি : এ্যানি

স্টাফ রিপোর্টার

সাধারণ মানুষের প্রত্যাশা অনুযায়ী, রাজনৈতিক দলগুলোর গুণগত মান পরিবর্তন করা জরুরি বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘গণঅভ্যুত্থানে তরুণদের স্বপ্ন-প্রত্যাশা ও প্রাপ্তির খতিয়ান’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন। যুব সংঘতির পক্ষ থেকে এ সভার আয়োজন করা হয়।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, মানুষের কোনো কিছু রিসিভ করার প্রবণতা কমে যাচ্ছে। ১৭ বছরের অত্যাচার গুম-খুন থেকে ইচ্ছে করলেই আমরা বের হতে পারছি না। যারা অকারণে রাজনীতি করে, তারা এটাকেই রাজনীতি বলে মনে করছে। তবে এটা আমাদের রাজনীতি নয়। ১৭ বছরে কতটা নির্যাতনের শিকার হয়েছি, তা ৩৬ দিনের জার্নি বুঝিয়ে দিয়েছে। সাধারণ মানুষের প্রত্যাশা অনুযায়ী, রাজনৈতিক দলগুলোর গুণগত মান পরিবর্তন করা জরুরি।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, ৫ আগস্টের পর অনেকে লোভে পড়ে গেছে। টেন্ডার-ট্রান্সফারের জন্য কাউকে জিম্মি করে পার পেয়ে যাবেন ভাবলে সেটা দুরাশা। এভাবে কিছু অর্জন করলে তার পরিণতি হবে ডাস্টবিনে। জনগণের প্রত্যাশা পূরণ করার জন্য নির্বাচন ও নির্বাচিত সরকার দরকার।

এ্যানি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগকে রাজনৈতিক দল বলা যায় কি না সন্দেহ আছে। তারা সেই অধ্যায় তৈরিই করেনি, পরিবেশ রাখেনি। তারা দুর্নীতি, দুঃশাসন চালিয়ে; দেশের মানুষকে জিম্মি করে নিঃশেষ করে দিয়েছে। গণতন্ত্র কিংবা দেশ না, দুর্নীতি আর ক্ষমতাই ছিল তাদের মূল প্রায়োরিটি।

বিএনপির এই নেতা বলেন, নতুন যে রাজনৈতিক দল এসেছে, সেই দলের সঙ্গে বারবার আলোচনায় বসানো উচিত। পরামর্শ দেয়া উচিত তাদেরকে। এই সরকার কতটুকু সংস্কার করতে পারবে এসব নিয়ে অন্যান্য রাজনৈতিক দলগুলোর অভিজ্ঞতা শেয়ার করার উচিত ছিল। কিন্তু তারা তা করছে না।

বর্তমান অন্তর্বর্তী সরকার দেশের তরুণদের পথভ্রষ্ট করেছে মন্তব্য করে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন,এই সরকার অভ্যুত্থানের তাৎপর্য ধারণ করতে পারেনি। আমরা শর্তহীনভাবে বর্তমান সরকারকে সমর্থন জানিয়েছিলাম কিন্তু সরকার তা বুঝতে পারেননি। তারা মনন ও দূরদর্শিতার অভাবে ব্যর্থ হয়েছে।

তিনি আরও বলেন, এই সরকার একটা পক্ষ অবলম্বন করেছে। পথভ্রষ্ট করেছে তরুণদের। জনগণের ওপর ভর করার বদলে অল্প কিছু তরুণদের ওপর ভর করেছে। তাতে বিতর্কিত হয়েছে।

সাইফুল হক বলেন, এই এক বছরের ভেতর এত বিতর্কিত হওয়া অনাকাঙ্ক্ষিত। গোটা একটা তরুণ প্রজন্মকে হতাশায় নিমজ্জিত করা অনেক বড় ফৌজদারি অপরাধের চেয়ে বড় অপরাধ। তবে গণহত্যাকারীদের বিচার দৃশ্যমান হওয়াটা ইতিবাচক।

ভোট না দেওয়ার ঘোষণা দিয়েও যে কারণে দিল ইসলামী আন্দোলন

পথশিশুদের পড়াশোনা ও খেলাধুলার সুযোগ করে দিল ছাত্রদল

নবনির্বাচিত রাষ্ট্রপতিকে খেলাফত মজলিসের অভিনন্দন

নবনির্বাচিত রাষ্ট্রপতি দায়িত্বশীল ভূমিকা পালন করবেন, প্রত্যাশা জামায়াত আমিরের

রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে এবি পার্টির অভিনন্দন

নতুন রাষ্ট্রপতির কাছে সারজিসের প্রত্যাশা

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী

নবনির্বাচিত রাষ্ট্রপতিকে জামায়াত আমিরের অভিনন্দন

খেলাপি ঋণ আদায়ে মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান তালিকাভুক্ত করবে বাংলাদেশ ব্যাংক

অত্যাবশ্যকীয় ওষুধের নীতি পুনর্বহালের দাবি এবি পার্টির