হোম > রাজনীতি

স্বাধীনতা সুরক্ষায় শিক্ষা ব্যবস্থাকে ইসলামের আদর্শে সাজাতে হবে

ইসলামী ঐক্য আন্দোলনের বক্তারা

স্টাফ রিপোর্টার

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের সুরক্ষা নিশ্চিত করতে হলে জাতীয় শিক্ষাব্যবস্থাকে ইসলামের শিক্ষা ও আদর্শের আদলে বিজ্ঞানভিত্তিক হিসেবে সাজাতে হবে। সমাজ ও রাষ্ট্রকে দূর্নীতিমুক্ত, শান্তি শৃঙ্খলায় সমৃদ্ধ ও জনকল্যাণমূলক করতে হলে রাষ্ট্রীয় পর্যায়ে শরীয়া আইন বাস্তবায়ন করতে হবে। ইসলামী ঐক্য আন্দোলন আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তারা এসব কথা বলেন।

তারা আরো বলেন, বিজাতীয় আগ্রাসন থেকে দেশ ও জাতির সুরক্ষা এবং বিশ্বের বুকে নৈতিক চেতনাসম্পন্ন উন্নত সমৃদ্ধ জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়ানো সম্ভব নয়। ইসলামী ঐক্য আন্দোলনের মরহুম সেক্রেটারি জেনারেল ড. মুহাম্মদ এনামুল হক আজাদ আজীবন এই চিন্তা ও স্বপ্ন লালন করতেন।

বুধবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ইসলামী ঐক্য আন্দোলনের মরহুম সেক্রেটারি জেনারেল ড. মুহাম্মদ এনামুল হক আজাদ স্মরণে এই আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় নেতারা দুর্গাপূজা উপলক্ষে ক্ষমতাশীল দলের নেতৃস্থানীয় ও রাষ্ট্রের উচ্চ পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিরা ইসলামের আকিদা বিশ্বাসের পরিপন্থী যেসব মন্তব্য করেছেন তার তীব্র প্রতিবাদ জানান এবং আলোচনা সভার পক্ষ থেকে এ বিষয়ে শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামের প্রতিবাদ ও সংশোধনীর প্রতি সংহতি প্রকাশ করেন।

বক্তারা বলেন, ড. এনামুল হক আজাদ একজন প্রোথিতযশা শিক্ষাবিদ এবং এশিয়ান ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ছিলেন। সাধারণত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ সাধারণ জনগণের সাথে মেশা; এমনকি তাদের গবেষণালব্ধ আর্টিক্যালগুলো সাধারণ পত্র পত্রিকায় ছাপাতে উৎসাহবোধ করেন না। এ ক্ষেত্রে ড. এনামুল হক আজাদ ব্যতিক্রমী দৃষ্টান্ত রেখে গেছেন। তিনি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার পাশাপাশি ইসলামী শিক্ষার বাস্তবায়ন ও ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্যে জাতিকে সংগঠিত করার আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন।

ইসলামী ঐক্য আন্দোলনের আমির ড. মাওলানা মুহাম্মদ ঈসা শাহেদীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. আবুল হাসান মোহাম্মদ সাদেক। জাতীয় নেতাদের মধ্যে আলোচনায় অংশ নেন- জমিয়তে উলামায়ে ইসলামের নায়েবে আমির মওলানা আবদুর রব ইউসুফী, খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী, ইসলামী আন্দোলনের মহাসচিব গাজী আতাউর রহমান, মুসলিম লীগের মহাসচিব কাজী আবুল খায়ের, অধ্যাপক সিদ্দিকুর রহমান আশরাফী, মওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী, মওলানা মুজিবুর রহমান হামিদী, ড. মুহাম্মদ রাশিদুল আলম প্রমুখ।

সভার শুরুতে ড. মুহাম্মদ এনামুল হক আজাদের কর্মময় জীবনের উপর প্রবন্ধ পাঠ করেন ইসলামী ঐক্য আন্দোলনের তালিম ও তারবিয়্যত সম্পাদক ড. মুহাম্মদ নজরুল ইসলাম।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ড. ইসমাঈল হোসেন ও আবদুর রহমান। আন্দোলনের অন্যান্য নেতাদের মধ্যে আলোচনায় অংশ নেন ড. একেএম মাহবুবুর রহমান, অধ্যক্ষ এস এম আব্দুল হামিদ, মওলানা ইসমাঈল ফারুক, কাজী আবু বকর সিদ্দিক, মওলানা মাহফুজুর রহমান প্রমুখ।

ভবিষ্যৎ প্রজন্মের জন্য ২০১৩ সালের গণআন্দোলনের ইতিহাস সংকলনের উদ্যোগ

আঁতাতের অভিযোগের পর ব্যবস্থা নেওয়া হয়নি কেন, প্রশ্ন ইসলামী আন্দোলনের

বিরোধী দলের আঁতাতের সুস্পষ্ট ব্যাখ্যা দিতে হবে প্রধানমন্ত্রীকে: খেলাফত মজলিস

ধর্মকে ব্যবহার করে বিভেদ সৃষ্টিকারীরা দেশ ও জাতির শত্রু: মঞ্জু

জুলাই শহীদ রিয়া গোপের পরিবারের সঙ্গে এনসিপি নেতাদের সাক্ষাৎ

দিল্লির সঙ্গে যোগাযোগের মাধ্যমে আ.লীগের সঙ্গে আঁতাত করছে বিএনপি

জুলাই সনদ বাস্তবায়ন না হলে আরেকটি বিপ্লবের ডাক দেওয়া ছাড়া বিকল্প থাকবে না

ধর্ম-বর্ণনির্বিশেষে সবাইকে নিয়ে দেশ গঠনই বিএনপির আদর্শ: প্রতিমন্ত্রী টুকু

ডিআইজির বাড়িতে মাদকের আসর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রমাণ

দুর্গাপূজা ঘিরে রাষ্ট্রপতি-মন্ত্রীদের বক্তব্য ইসলামি আকিদার সঙ্গে সাংঘর্ষিক: জালালুদ্দীন