হোম > রাজনীতি

আ.লীগের ভাইয়েরা ভালো আছেন, চুপচাপ থাকলে আরো ভালো থাকবেন

পোস্টে নুরুল হক নুর

আতিকুর রহমান নগরী

ফাইল ছবি

আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, আওয়ামী লীগের আমলে বিএনপি-জামায়াতসহ আমরা বিরোধী দলের নেতাকর্মীরা যেভাবে জেল-জুলুম, নির্যাতনের শিকার হয়েছি; সে তুলনায় আপনারা অনেক ভালো আছেন। আমার মনে হয়—চুপচাপ থাকলে আরো ভালো থাকবেন, উৎপাত করলে বিপদ।

সোমবার নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এসব কথা বলেন।

নুর বলেন, স্ত্রী-সন্তান নিয়ে বিদেশে নিরাপদে পালিয়ে থাকা শত-সহস্র কোটি টাকার মালিক নেতাদের কথায় হুজুগে রাস্তায় নেমে নিজেকে ও পরিবারকে অনিরাপদ করে তুলবেন না। রাস্তায় নেমে বিপ্লবী জনতার ধোলাই খেলে নেতা দেখতে হাসাপাতালেও আসবে না, গ্রেফতার হলে জেলখানায় কলা-রুটিও পাঠাবে না।

তিনি বলেন, কী দরকার গ্রেফতার ও গণধোলাইয়ের ঝুঁকি নিয়ে মুখোশ/মাস্ক পরে ঝটিকা/গুপ্ত মিছিল করার? ধরা পড়লে পাবলিকের মাইর দুনিয়ায় বাইর!

পালিয়ে থাকা নেতাদের কথায় লাফালাফি করে লাভ নাই, আওয়ামী লীগ এ দেশের রাজনীতিতে আগামী ৫০ বছরেও ফিরবে না। ৭৫-এ শেখ মুজিবের পর ২৪ এ তার মেয়ে হাসিনা আওয়ামী লীগের রাজনীতির মৃত্যু ঘটিয়ে ভারত পালিয়ে গেছে। আওয়ামী লীগ এখন মরা লাশ। বিচারিক প্রক্রিয়ায় এখন এর দাফন-কাফন সম্পন্ন হবে।

সাবেক ডাকসু ভিপি বলেন, সুতরাং মরা লাশের পিছনে ছুটে হয়রান না হয়ে নতুন দিনের সম্ভাবনার নতুন বাংলাদেশের সাথে থাকুন। নতুন বাংলাদেশ আমরা সবাই মিলে গড়বো। যেখানে কোনো ক্ষমতালোভী খুনি শাসক তৈরি হবে না, ফ্যাসিবাদের ছায়া থাকবে না, থাকবে মানুষের ভয়হীন চিত্তে গণতান্ত্রিক মূল্যবোধ, দেশপ্রেম, সততা, দায়ও দরদের রাজনীতি।

স্থানীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিং বরদাশত করা হবে না

রাজনৈতিক পরিস্থিতি ও সংস্কার নিয়ে ফরাসি সিনেটরদের সঙ্গে জামায়াতের বৈঠক

সাংস্কৃতিক কর্মী বাহিনী ছাড়া রাজনৈতিক আন্দোলন সফল হয় না: রিজভী

দলীয়করণ অব্যাহত রেখে ন্যায়বিচার নিশ্চিত করা যাবে না: গোলাম পরওয়ার

সুন্দর বাংলাদেশ গড়তে মেধাবীদের প্রস্তুত হওয়ার আহ্বান জামায়াত আমিরের

আসিফ মাহমুদের বিরুদ্ধে এআই প্রোপাগান্ডার একই হিসাব দুদকের অভিযোগে

সর্বজনীন শিক্ষা, সামাজিক ন্যায়বিচার ও আইনের শাসন ছাড়া প্রকৃত গণতন্ত্র সম্ভব নয়: রিজভী

‘আমিও ফুটবল খেলতে পারি, বল গোলবারে ঢোকে কি না, দেখা যাবে ইনশাআল্লাহ’

শহীদদের আকাঙ্ক্ষা পূরণে গণভোটের রায় অবশ্যই বাস্তবায়ন করতে হবে: এটিএম আজহারুল

ঢাকা দক্ষিণে জামায়াতের মেয়র প্রার্থী সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিন