হোম > রাজনীতি

ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা

স্টাফ রিপোর্টার

ছাত্র জমিয়ত বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সদস্য সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। এতে ২০২৭-২৮ সেশনের জন্য ২৫ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে রাহেবুল ইসলামকে সভাপতি এবং আসাদুল্লাহ সামীকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

শুক্রবার রাজধানীর উত্তরার কোবিত মিলনায়তনে এ সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর ছাত্র জমিয়তের বিদায়ী সভাপতি আমিন হোসাইন। সঞ্চালনা করেন শাখাটির বিদায়ী সাধারণ সম্পাদক হাসান আহমাদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহসভাপতি হাফেজ মাওলানা নাজমুল হাসান কাসেমী। বিশেষ অতিথি ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সভাপতি মুফতি মকবুল হোসাইন কাসেমী ও সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ কাসেমী।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইনামুল হাসান নাঈম।

কাউন্সিলের শেষপর্যায়ে ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইনামুল হাসান নাঈম ২০২৭-২৮ সেশনের জন্য ঢাকা মহানগর উত্তর শাখার ২৫ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করেন। এতে রাহেবুল ইসলামকে সভাপতি ও আসাদুল্লাহ সামীকে সাধারণ সম্পাদক করা হয়।

দূরবীন বাংলা রেস্টুরেন্টে হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবি সেলিম উদ্দিনের

আমিরাতে সড়ক দুর্ঘটনায় ১৪ মৃত্যু, জামায়াতের শোক

নুসরাতের বাড়িতে অগ্নিসংযোগ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: নেজামে ইসলাম পার্টি

ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সীরাত পাঠ প্রতিযোগিতার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত

‘গতকাল সংসদে প্রচণ্ড আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম, মেজাজও হারিয়েছি’

অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে: গোলাম পরওয়ার

চাঁদাবাজ ও মাটি খেকোদের বিরুদ্ধে হাসনাতের হুঁশিয়ারি

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন নুসরাত

সৌদি আরবে হুথিদের হামলার প্রতিবাদে খেলাফত আন্দোলনের বিক্ষোভ

হাসিনাকে ফুল দিয়ে নয়, আইনি প্রক্রিয়ায় ফেরাতে হবে: রিজভী