হোম > রাজনীতি

অনির্বাচিত ব্যক্তির দ্বারা সংবিধান সংশোধন হতে পারে না: মেজর হাফিজ

স্টাফ রিপোর্টার

‘সংবিধান সংশোধন হবে সংসদে’ মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেন, কোনো অনির্বাচিত ব্যক্তির দ্বারা সংবিধান সংশোধন হতে পারে না।

গতকাল বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় মুক্তিযোদ্ধারা আমৃত্যু আপসহীন’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

হাফিজ উদ্দিন বলেন, আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। সংবিধান যে কোনো সময়ে যে কোনো দল পরিবর্তন করতে পারে। সারা পৃথিবীতে সংবিধান প্রণয়ন করে নির্বাচিত প্রতিনিধিরা। বাংলাদেশেও এটি হয়ে এসেছে, আগামীদিনেও ইনশাআল্লাহ সেটিই হবে। কোনো অনির্বাচিত ব্যক্তির দ্বারা সংবিধান সংশোধন হতে পারে না।

সুষ্ঠু নির্বাচন দাবি করে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের অধীনে আশা করি সুষ্ঠু নির্বাচন পাব এবং সেখানে নির্বাচিত প্রতিনিধিরাই ঠিক করবে বাংলাদেশের সংবিধান কেমন হবে। এই পাঁচ-ছয়জন ব্যক্তি, কেউ আমেরিকা থেকে এসেছেন, কেউ লন্ডন থেকে এসেছেন, তাদের কথায় তো সংবিধান পরিবর্তন হতে পারে না। তাদের দুই-চারজনের অভিমত কখনো সংবিধানের উপরে অগ্রাধিকার পেতে পারে না।

হাফিজ উদ্দিন বলেন, বাংলাদেশকে নিয়ে অনেক খেলা হচ্ছে, আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। তাই এ সময় মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের প্রজন্মকে সজাগ হতে হবে। অনেকে বৃদ্ধ, কিন্তু আপনারা তো ট্রেনিং জমা দেননি।

বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যকার বর্তমান সম্পর্কের প্রসঙ্গ সাবেক এ মন্ত্রী বলেন, জামায়াতে ইসলামীকে আমরা এত বছর আশ্রয় দিয়েছি, আমাদের প্রতীক নিয়ে তারা নির্বাচনে অংশগ্রহণ করেছে, তাদের বেগম জিয়া মন্ত্রিসভায় স্থান দিয়েছেন। আজ তার প্রতিদানে তারা কী বলছে- ‘দুই সাপের একই বিষ, নৌকা আর ধানের শীষ’।

জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদিন ফারুক, হাবিবুর রহমান হাবিব, মজিবুর রহমান সারওয়ার ও সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।

জুনের ১৬ তারিখেও মাদ্রাসার কোনো শিক্ষক বেতন পাননি

হিজরি নববর্ষ ১৪৪৮ উপলক্ষে বিরোধীদলীয় নেতার শুভেচ্ছা

কওমি ও হাফেজিয়া মাদ্রাসা উন্নয়নে সরকারের তেমন পদক্ষেপ নেই

জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস

মুশফিকুল ফজল আনসারীকে দেখতে সিএমএইচে বিএনপির স্বাস্থ্য সম্পাদক

জুলাই সনদ বাস্তবায়নে সংসদে সমাধান না হলে রাজপথে হবে

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন

আওয়ামী লীগ আর গণতন্ত্র কখনোই একসঙ্গে যায়নি

ঘোষিত বিক্ষোভ মিছিল কর্মসূচি স্থগিত

সংবাদপত্রের উৎকর্ষ ও সংবাদকর্মীদের স্বার্থরক্ষায় কাজ করবে জামায়াত