হোম > রাজনীতি

স্বৈরতান্ত্রিক বন্দোবস্তের স্থায়ী বিলোপে ঐক্যবদ্ধ থাকতে হবে: চরমোনাই পীর

স্টাফ রিপোর্টার

স্বৈরতন্ত্র ও স্বৈরতান্ত্রিক বন্দোবস্তের স্থায়ী বিলোপের জন্য আইনি ও নীতিগত সিদ্ধান্তের বিষয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

সোমবার এক বিবৃতিতে তিনি বলেছেন, ৫ আগস্ট আমাদের জাতীয় জীবনে এক চির অম্লান স্মৃতি। দীর্ঘ দেড় যুগের নৃশংস ফ্যাসিবাদের উৎখাত প্রচেষ্টার সফলতা এসেছিল এই দিনে। রক্তে রাঙ্গা এই দিন আমাদেরকে স্বৈরতন্ত্র ও স্বৈরতান্ত্রিক বন্দোবস্ত স্থায়ী বিলোপের লক্ষে প্রতিজ্ঞাবদ্ধ করে। আমরা যদি সেই প্রতিজ্ঞায় ঐক্যবদ্ধ হতে পারি এবং প্রয়োজনীয় নীতিগত ও আইনি সংস্কারের মাধ্যমে দেশ থেকে স্বৈরতন্ত্রকে চিরতরে বিলোপ করতে পারি তাহলেই জুলাইয়ের রক্ত ও উৎসর্গিত জীবন সার্থকতা পাবে।

চরমোনাই পীর বলেন, ৫ আগস্ট ও জুলাইয়ের স্মৃতি আমাদেরকে জনতার ঐক্য ও সংহতির সুফল দেখায়। দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে হলে আমাদেরকে আবারো জুলাইয়ের ঐক্য ও সংহতির নজীর স্থাপন করতে হবে। মনে রাখতে হবে, কেবল ক্ষমতার পালাবদলের জন্য জুলাই আসে নাই বরং স্বৈরতন্ত্র ও স্বৈরতান্ত্রিক বন্দোবস্তের স্থায়ী বিলোপের জন্য জনতা রক্ত দিয়েছিলো। তাই স্বৈরতন্ত্র ও স্বৈরতান্ত্রিক বন্দোবস্তের স্থায়ী বিলোপের জন্য আইনি ও নীতিগত সিদ্ধান্তের জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি জুলাই-২৪ এ আহত ও শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং নিহতদের প্রতি রুহের মাগফিরাত কামনা করেন। যারা যে অবস্থান থেকে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নিয়েছেন, তাদের সবার প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জ্ঞাপন করেন।

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন

নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি নূরুন্নিসা সিদ্দীকা এমপির

সিটি মেয়র পদে জামায়াতকে সমর্থন, স্থানীয় নির্বাচনে অন্য পদে লড়বে জাগপা: রাশেদ প্রধান