হোম > রাজনীতি

মায়ের খোঁজ নিতে এভারকেয়ারে তারেক রহমান

আতিকুর রহমান নগরী

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখে তার স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন বড় ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রোববার রাত ১০টা ৫৭ মিনিটে তিনি বসুন্ধরার এই হাসপাতালে পৌঁছান। তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং মায়ের চিকিৎসা সম্পর্কে অবহিত হন। পরে রাত ১২টার পর পরই হাসপাতাল ত্যাগ করেন তারেক রহমান।

এর আগে গত বৃহস্পতিবার লন্ডন থেকে ফেরার পর মাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন তারেক রহমান। এরপর শনিবারও হাসপাতালে যান তিনি।

এদিকে রোববার রাত ৮টা ২৩ মিনিটে হাসপাতালে যান খালেদা জিয়ার বড় পুত্রবধূ ডা. জুবাইদা রহমান। এর ১০ মিনিট পর হাসপাতালে যান তারেক রহমানের শাশুড়ি ইকবাল মান্দ বানু। এ ছাড়া হাসপাতালে যান খালেদা জিয়ার বড় বোন সেলিনা ইসলামও।

৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদ্‌রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতাসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। শ্বাসকষ্ট দেখা দিলে গত ২৩ নভেম্বর দ্রুত তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। মেডিকেল বোর্ডের দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে সাবেক এই প্রধানমন্ত্রীর চিকিৎসা চলছে।

সিলেট লংমার্চের প্রস্তুতি নিচ্ছে না ১১ দলীয় ঐক্য, বিকেলে জরুরি বৈঠক

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান