হোম > রাজনীতি

বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদীদের জায়গা হবে না: সারজিস

আতিকুর রহমান নগরী

জাতীয় নাগরিক পার্টি- এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদীদের জায়গা হবে না।

শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে তিনি এ কথা বলেন।

সারজিস আলম বলেন, আমরা অভ্যুত্থান পরবর্তী সরকারকে সুশীল সরকার দেখতে চাই না। আমাদের নারীদের অধিকার ও সখ্যালঘুদের অধিকার নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে ঐক্য থাকতে হবে। তবে কেউ চাঁদাবাজি করলে আমরা সেটা বলবো।

জামায়াতের এই মহাসমাবেশে অংশ নিতে ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার নেতাকর্মী জড়ো হয়েছেন। দলটির পক্ষ থেকে সমাবেশে দেশের ডান ও ধর্মভিত্তিক ঘরানার একাধিক রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে।

এনসিপি ছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, গণঅধিকার পরিষদসহ কয়েকটি দল সমাবেশে প্রতিনিধি পাঠিয়েছে বলে জানা গেছে।

এ দিন সকাল ৯টা ৪০ মিনিটে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় সমাবেশের আনুষ্ঠানিকতা। প্রথম অধিবেশনে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। দুপুর ১টা ২০ মিনিটের দিকে নামাজের বিরতি দেওয়া হয়। বিরতির পর দুপুর ২টায় কোরআন তেলওয়াতের মাধ্যমে শুরু হয়েছে সমাবেশের মূল পর্ব। যেখানে জামায়াত আমির ডা. শফিকুর রহমানসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত হয়েছেন।

বাটেক্সপোতে ঐকমত্যের ঐতিহ্য চান গোলাম পরওয়ার

ঢাকা-রংপুর লংমার্চে অংশগ্রহণের আহ্বান শ্রমিক কল্যাণ ফেডারেশনের

সাত দফা আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে

ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে জামায়াতের গণসংযোগ

মালয়েশিয়াসহ শ্রমবাজারের সব সিন্ডিকেট বন্ধ করতে হবে: জামায়াত আমির

এই লংমার্চ সরকার পতনের আন্দোলন নয়, জনগণের সমস্যা সমাধানের আন্দোলন

সংখ্যাগরিষ্ঠতার জোরে জনগণের ইচ্ছার বিরুদ্ধে না যেতে সরকারের প্রতি ১১ দলের আহ্বান

সরকারের পাশাপাশি বিরোধী দলের সহযোগিতা চায় বিজিএমইএ

ইসিতে সরকারের হস্তক্ষেপ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: গোলাম পরওয়ার

ঢাকা-রংপুর লংমার্চের পথসভাস্থল ভোগড়া বাইপাস পরিদর্শন