হোম > রাজনীতি

খালেদা জিয়া কোনো দলের নয়, সমগ্র দেশের নেত্রী: ডা. তাহের

স্টাফ রিপোর্টার

জামায়াতের পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা ও আরোগ্য কামনা করে দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, তিনি কোনো দলের নেত্রী নয়, সমগ্র মানুষের নেত্রী।

সোমবার বিকেলে রাজধানীর ইউনাইটেড হাসপাতাল থেকে হার্টের চিকিৎসা শেষে বাসায়র ফেরার সময় প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। এ সময় তার সঙ্গে ঢাকা-১৭ আসনে জামায়াতের প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামান’সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

দেশের বর্তমান প্রেক্ষাপটে আগামীর রাজনীতি ও নির্বাচনের ব্যাপারে বৃহৎ রাজনৈতিক দলগুলোর মধ্যে আরো অনেক বেশি সমঝোতা, বোঝাপড়া ও নীতিগত ঐক্য প্রয়োজন বলেও মন্তব্য করেন জামায়াতের এই নেতা।

ডা. তাহের দেশবাসী ও রাজনৈতিক দলগুলোর প্রতি আহবান জানিয়ে বলেন, আমরা যেন আরো অনেক বেশি ধৈর্য ও প্রজ্ঞার সঙ্গে দেশকে প্রাধান্য দিয়ে কর্তব্য নির্ধারণ করি।

নিজের চিকিৎসা প্রসঙ্গে তিনি বলেন, আমার হার্টে একটা ব্লক ছিল। কুমিল্লায় একটা প্রোগ্রাম শেষে ব্যাথা অনুভব করায় ঢাকায় এসে ইউনাইটেড হাসপাতালে ভর্তি হই। সেখানে বিখ্যাত কার্ডিওলজিস্ট মনিরুজ্জামানের তত্ত্বাবধানে কর্তৃপক্ষ অত্যন্ত আন্তরিকতা, যোগ্যতা ও দ্রুততার সঙ্গে চিকিৎসা করেছেন।

ডা. তাহের বলেন, আমার ব্লকটা পাথরের মত শক্ত ছিল। এজন্য চিকিৎসকরা বোর্ড বসিয়ে সিদ্ধান্ত নিতে দ্বিধাবিভক্ত হয়েছিলেন। তাদের কেউ কেউ সিঙ্গাপুর নেওয়ার কথা বললেও আমি এখানেই চিকিৎসার কথা বলি। আলহামদুলিল্লাহ, তারা সফলভাবে চিকিৎসা করেছেন। আমি এখন সুস্থ। তবে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী কিছুদিন বাসায় বিশ্রামে থাকতে হবে।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতায় উদ্বেগ প্রকাশ করে জামায়াতের এই নেতা বলেন, আমি উদ্বেগ-উৎকষ্ঠার সঙ্গে বেগম জিয়ার সুস্থতা কামনা করছি। তিনি একসঙ্গে দেশনেত্রী এবং গণতান্ত্রিক নেত্রী। ওনার আপসহীন রাজনীতির কারণেই বিগত ১৫ বছর যেভাবে দেশটা ভারতের দখলে গিয়েছিল, তার অনেক আগেই যেতে পারতো। উনার দৃঢ়তার কারণে সেটা সম্ভব হয়নি।”তিনি কোনো দলের নেত্রী নয়, সমগ্র মানুষের নেত্রী। জামায়াতের পক্ষ থেকে তার প্রতি শ্রদ্ধা ও আরোগ্য কামনা করছি।

ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা

দূরবীন বাংলা রেস্টুরেন্টে হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবি সেলিম উদ্দিনের

আমিরাতে সড়ক দুর্ঘটনায় ১৪ মৃত্যু, জামায়াতের শোক

নুসরাতের বাড়িতে অগ্নিসংযোগ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: নেজামে ইসলাম পার্টি

ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সীরাত পাঠ প্রতিযোগিতার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত

‘গতকাল সংসদে প্রচণ্ড আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম, মেজাজও হারিয়েছি’

অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে: গোলাম পরওয়ার

চাঁদাবাজ ও মাটি খেকোদের বিরুদ্ধে হাসনাতের হুঁশিয়ারি

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন নুসরাত

সৌদি আরবে হুথিদের হামলার প্রতিবাদে খেলাফত আন্দোলনের বিক্ষোভ