হোম > রাজনীতি

‎সরকারের ভিতরে ফ্যাসিবাদ কারা খুঁজে বের করতে হবে

ইনকিলাব মঞ্চে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ

স্টাফ রিপোর্টার

জুলাই যোদ্ধা শহীদ ওসমান বিন হাদী হত্যার বিচারের দাবীতে ঢাকার যমুনার সামনে ইনকিলাব মঞ্চের উপর পুলিশী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে, জাতীয় গণতান্ত্রিক পার্টি- জাগপার সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, অন্তর্বর্তী সরকারের ভিতরে ভারতীয় এজেন্ট এবং ফ্যাসিবাদ লুকিয়ে আছে। তাদের খুঁজে বের করতে হবে।

‎তিনি শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন।

‎তিনি বলেন, ইনকিলাব মঞ্চে হামলার পরপরই ছাত্রদলের নেতারা ফেসবুক ও বিভিন্ন ফোনালাপে উল্লাসে মেতে পড়েন। যারা "হ্যাঁ" ভোটের বিরুদ্ধে তারাই হামলা-গুলির মদদ দিচ্ছেন। এতেই প্রমাণ হয় হামলার নির্দেশ দিল্লি থেকে গুলশান এবং গুলশান থেকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে এসেছে। আমরা লক্ষ্য করেছি যমুনার সামনে অবস্থা কর্মসূচী উপর হামলার প্রতিবাদে সন্ধ্যায় শাহবাগে (হাদী চত্বর) প্রতিবাদ সমাবেশে ছদ্মবেশে ছাত্রদল ও ছাত্রলীগ এক সাথে পুনরায় হামলার জন্য অবস্থান নিয়েছে।

‎তিনি আরো বলেন, আল্লাহর আরশ কেঁপে উঠবে। শহীদ ওসমান হাদীর মা তার সন্তান হত্যার বিচার চাইতে এসেছেন। পুলিশ বাহিনী তার মায়ের পেটে লাথি মেরেছেন! আবদুল্লাহ আল জাবের, রাকসুর এজিএস আম্বার, জুলাই যোদ্ধা মোশাররফ হোসেন গুলিবিদ্ধ হয়েছেন, ইনকিলাব মঞ্চের ঝুমা, শান্তাসহ প্রায় শতাধিক গুলিবিদ্ধ হন। দেশবাসী জানতে চায় কাদের নির্দেশে আমাদের মা-বোনদের টার্গেট করা হয়েছে ? কারা নারীদের হত্যা -হামলা ও ধর্ষন করে নির্বাচনকে বানচাল করতে চায়?

‎বিবৃতিতে রাশেদ প্রধান বলেন, বিভিন্ন তথ্য সূত্রে জানতে পারি আগামী ১২ ফেব্রুয়ারী নির্বাচন প্রতিহত করতে ১১ ফেব্রুয়ারি সারাদেশে আওয়ামী লীগ -বিএনপি যৌথ নাশকতা চালাতে দিল্লিতে একাধিক বৈঠক হয়েছে।

জনগণ তা জানে, কথাবার্তা পরিষ্কার ১১ তারিখ থেকে আগামী ৫ বছর পুরে বাংলাদেশে পাহারা দেওয়ার জন্য ১১ দলসহ এদেশের ছাত্র জনতা প্রস্তুত আছে।

মুজিব-হাসিনার জন্মস্থানে দাঁড়িয়ে জামায়াত আমিরের প্রতিশ্রুতি, দাবি আদায়ে আমরা অনড়

শুধু মানুষকে দেখাতে অযৌক্তিকভাবে লংমার্চ করছে ১১ দল: রিজভী

‘সরকারি অফিসগুলো এখন বিএনপির অফিস, সেখান থেকে তারা টেন্ডার নিয়ন্ত্রণ করে’

এক দফা আদায়ে সময়মতো ডাক আসবে, ঢাকায় সমবেত হওয়ার জন্য প্রস্তুত থাকুন: মামুনুল হক

গণভোটের গণরায় বাস্তবায়ন না করে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করেছে

আরেকটি অনিবার্য বিপ্লব দরজায় টোকা দিচ্ছে: শফিকুর রহমান

খুলনা বিভাগে ১১–দলীয় ঐক্যের লংমার্চের আগে বায়তুল মোকাররমে চলছে উদ্বোধনী সমাবেশ

শিক্ষাব্যবস্থায় বিতর্কিত মতাদর্শ নয়, নৈতিকতা ও মূল্যবোধের সুরক্ষা চায় ছাত্র আন্দোলন

জামায়াত নেতা নজরুল ইসলামের ইন্তেকাল, গোলাম পরওয়ারের শোক

‘শিক্ষামন্ত্রী আপনি ট্রান্সজেন্ডার মানে জানেন, কিন্তু না জানার ভান ধরেছেন’