হোম > রাজনীতি

আলজেরিয়ার জাতীয় দিবসের অনুষ্ঠানে ইসলামী আন্দোলনের শুভেচ্ছা

স্টাফ রিপোর্টার

আলজেরিয়ার ৭১তম জাতীয় দিবসে বাংলাদেশের জনগনের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

রোববার দিবসটি উদযাপন উপলক্ষে রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে দলটির প্রতিনিধি দল অংশগ্রহণ করে ঢাকায় নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদেল ওহাব সাইদানির মাধ্যমে এই শুভেচ্ছা বার্তা পৌছে দেন।

প্রতিনিধি দল বাংলাদেশের প্রতি আলজেরিয়ার রাষ্ট্রদূতের বন্ধুত্বপূর্ণ মনোভাব এবং দুই দেশের মধ্যে ব্যবসা, বিনিয়োগ, শিক্ষা ও পারস্পরিক সম্পর্ক উন্নয়নে তার ভূমিকার প্রশংসা করেন। দুইদেশের জনগণের মধ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক সম্পর্ক উন্নয়নের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন তারা।

এ সময় রাষ্ট্রদূত ড. আবদেল ওহাব সাইদানি প্রতিনিধি দলকে জানান। তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের কার্যক্রম নিয়মিতভাবে অনুসরণ করেন বলে জানিয়ে দলের প্রতিনিধিদলকে আলজেরিয়া দূতাবাসে বিশেষভাবে আমন্ত্রণ জানান।

ইসলামী আন্দোলনের পক্ষে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অধ্যাপক ড. বেলাল নূর আজিজি এবং আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য সচিব মো. রাজন সিকদার।

স্বাস্থ্য পরীক্ষার জন্য মালয়েশিয়া গেলেন মির্জা আব্বাস

মক্কায় হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: জামায়াত আমির

ফ‍্যাসিবাদীদের প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে গ্রহণ করায় প্রশ্নবিদ্ধ দুদক: নাহিদ

‘সম্পত্তি হস্তান্তর বিল পাস হলে মা-বাবার মৃত্যুকামনা করবে সন্তানরা’

সরকার কোরআন-সুন্নাহবিরোধী আইন করলে কোনোভাবেই সমর্থন করবে না জমিয়ত

আসিফ মাহমুদকে যে কারণে ধন্যবাদ জানালেন মামুনুল হক

শহিদ ও আহতদের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের সবার নৈতিক দায়িত্ব

ইসিকে সরকারি প্রভাব ও হস্তক্ষেপমুক্ত স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে দেখতে চায় এনসিপি

আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান উদ্দেশ্যপ্রণোদিত: এনসিপি

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো সময়ক্ষেপণ মানা হবে না: ইসলামী আন্দোলন