হোম > রাজনীতি

স্থানীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিং বরদাশত করা হবে না

ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব

স্টাফ রিপোর্টার

বর্তমান সরকার সমঝোতার নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার সাত মাস অতিক্রান্ত হলেও স্থানীয় নির্বাচন দেওয়ার সাহস পাচ্ছে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা শেখ ফজলুল করীম মারুফ।

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, জাতীয় নির্বাচনে সমঝোতা ও ইঞ্জিনিয়ারিংয়ের কথা জনগণ ভুলে যায়নি; আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দেশের জনগণ যেকোনো ধরনের সমঝোতা বা কারচুপিকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করতে প্রস্তুত রয়েছে।

সোমবার আইএবি ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক বিভাগ, নির্বাচন ও জনপ্রতিনিধি বিভাগ, ছাত্রী ও মহিলা বিভাগ এবং ত্রাণ ও সমাজকল্যাণ বিভাগ নিয়ে আয়োজিত এক জরুরি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন প্রসঙ্গে তিনি বলেন, ডিএসসিসিতে বিএনপি দলীয় প্রশাসক বসানো হলেও বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে এখনও ফ্যাসিবাদের দোসর ও মদদপুষ্ট লোকজন বহাল রয়েছে। অবিলম্বে এসব আওয়ামী মদদপুষ্ট লোকদের সিটি করপোরেশন থেকে অপসারণ এবং স্থানীয় সরকার নির্বাচন দিয়ে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরের দাবি জানান তিনি। সিটি করপোরেশনসহ যেকোনো স্থানীয় নির্বাচনে কারচুপি, সমঝোতা বা ইঞ্জিনিয়ারিং কোনোভাবেই বরদাশত করা হবে না বলেও সাফ জানিয়ে দেন এই ইসলামী আন্দোলন নেতা।

নগর সেক্রেটারি কে এম শরীয়াতুল্লাহর সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন নগর সহ-সভাপতি আলহাজ্ব আবদুল আউয়াল মজুমদার, জয়েন্ট সেক্রেটারি ফজলুল হক মৃধা, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুফতি আবদুল আহাদ, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম খোকন, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা কামাল হোসাইন, টিএম মাহফুজ, হাফেজ সালাহউদ্দীন, মাওলানা তারিক মাসউদ, আলহাজ বেলাল হোসেন আরিফ, ছাত্রী ও মহিলা ইউনিট সম্পাদক হাফেজ মাওলানা মাহবুবুর রহমান, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মাওলানা আব্দুর রাজ্জাক আকন, সহ-ছাত্রী ও মহিলা ইউনিট সম্পাদক মাওলানা মুহাম্মাদ আবু বকর এবং সহ-নির্বাচন ও জনপ্রতিনিধি সম্পাদক মুহাম্মাদ আবু হানিফ প্রমুখ।

রাজনৈতিক পরিস্থিতি ও সংস্কার নিয়ে ফরাসি সিনেটরদের সঙ্গে জামায়াতের বৈঠক

সাংস্কৃতিক কর্মী বাহিনী ছাড়া রাজনৈতিক আন্দোলন সফল হয় না: রিজভী

দলীয়করণ অব্যাহত রেখে ন্যায়বিচার নিশ্চিত করা যাবে না: গোলাম পরওয়ার

সুন্দর বাংলাদেশ গড়তে মেধাবীদের প্রস্তুত হওয়ার আহ্বান জামায়াত আমিরের

আসিফ মাহমুদের বিরুদ্ধে এআই প্রোপাগান্ডার একই হিসাব দুদকের অভিযোগে

সর্বজনীন শিক্ষা, সামাজিক ন্যায়বিচার ও আইনের শাসন ছাড়া প্রকৃত গণতন্ত্র সম্ভব নয়: রিজভী

‘আমিও ফুটবল খেলতে পারি, বল গোলবারে ঢোকে কি না, দেখা যাবে ইনশাআল্লাহ’

শহীদদের আকাঙ্ক্ষা পূরণে গণভোটের রায় অবশ্যই বাস্তবায়ন করতে হবে: এটিএম আজহারুল

ঢাকা দক্ষিণে জামায়াতের মেয়র প্রার্থী সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিন

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার প্রতিশ্রুতি ভুলে গেছে বিএনপি