হোম > রাজনীতি

মসজিদ ও মুসলমানদের বাড়িঘর ভেঙ্গে মানবতাবিরোধী অপরাধ করছে ভারত: খেলাফত আন্দোলন

স্টাফ রিপোর্টার

ভারতের আসামে এক হাজার ১০০ মুসলিম পরিবারকে উচ্ছেদ ও বহু মসজিদ গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ ও তীব্র নিন্দা জানিয়েছে খেলাফত মজলিস।

গত বুধবার সন্ধ্যায় রাজধানীর পুরানা পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাপ্তাহিক বৈঠকে এ নিন্দা জানানো হয়।

সংগঠনের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদের সভাপতিত্বে এবং মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় বৈঠকে নেতারা বলেন, বনভূমি দখলমুক্ত করার নামে আসামের বিজেপিদলীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে বেছে বেছে বাংলাভাষী মুসলমানদের ঘরবাড়ি থেকে উচ্ছেদ করা হচ্ছে এবং তাঁদের ইবাদতের স্থান মসজিদসমূহ ভেঙে দেওয়া হচ্ছে। যাদের ঘরবাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে, তারা বংশানুক্রমে ভারতের স্বাধীনতার আগ থেকেই সেখানে বসবাস করে আসছেন।

এ ছাড়া যেসব মসজিদ ভাঙা হয়েছে, তার মধ্যে বেশ কিছু মসজিদ অর্ধশতাব্দী আগে নির্মিত। এমনকি দিল্লিতে নরেন্দ্র মোদির বাসভবনের কাছে প্রায় দেড় শ বছরের পুরোনো একটি মসজিদ বন্ধ করার অপচেষ্টাও চলছে। এভাবে সারা ভারতে মুসলমানদের জানমাল ও মসজিদ-মাদ্রাসার বিরুদ্ধে অন্যায়ভাবে নির্মূল অভিযান চালানো হচ্ছে বলে অভিযোগ করেন নেতারা।

খেলাফত মজলিস নেতারা আরো বলেন, ভারতের মুসলমানদের বিরুদ্ধে বিজেপি ও আরএসএসের সাম্প্রদায়িক আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এসব কর্মকাণ্ড নাগরিক অধিকার ও মানবাধিকারের চরম লঙ্ঘন। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়কে ধর্মীয় উৎসব পালনে সরকার সর্বোচ্চ সহযোগিতা করছে, অথচ ভারত সরকার তাদের সংখ্যালঘু মুসলমানদের জীবন ও সম্পদ ধ্বংসে মেতে উঠেছে। ভারত সরকারকে অবিলম্বে মুসলিম নির্যাতন ও নির্মূল অভিযান বন্ধ করতে হবে; অন্যথায় এই রাষ্ট্রকে কঠিন পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তাঁরা।

বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দলের নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন ও মাওলানা আহমদ আলী কাসেমী, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ মুনতাসির আলী, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক মো. আবদুল জলিল, প্রশিক্ষণ সম্পাদক মো. জহিরুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক সাহাব উদ্দিন আহমদ খন্দকার, মুফতি আবদুল হক আমিনী, নুর হোসেন, হাফেজ মাওলানা নূরুল হক, মাওলানা সাইফুদ্দিন আহমদ, ড. আবু মুসাইব, মাওলানা ফারুক আহমদ ভূঁইয়া, আমির আলী হাওলাদার, মাওলানা রফিকুল ইসলাম প্রমুখ।

বাবরি মসজিদ ধ্বংসের ধারাবাহিকতায় আসামে মুসলিমদের ঘরবাড়ি ও মসজিদে ধ্বংসযজ্ঞ

‘সমমনা ইসলামী দলে’ গেলে জামায়াত জোট ছাড়ার বিষয়ে যা জানাল নেজামে ইসলাম

মহানগর ছাত্রদলের কমিটি ঘোষণা শিগগিরই, আলোচনায় সাবেক ও নতুনরা

লংমার্চ সফল করতে গোপালগঞ্জ প্রশাসনের সাথে জামায়াত নেতাদের বৈঠক

‘সমমনা ইসলামী দলে’ গেলে জামায়াত জোট ছাড়তে হবে কি, যা জানাল মামুনুল হকের দল

দুর্গার আদলে ছবি পোস্ট করে রুমিন ফারহানার ২২ বচন

গোয়েন্দা তথ্যের বিষয়ে সরকারের পরিষ্কার ব্যাখ্যা চায় নেজামে ইসলাম পার্টি

আসামে ১১০০ ঘরবাড়ি উচ্ছেদ, ১০ মসজিদ ধ্বংসের ঘটনায় ওলামা অ্যালায়েন্সের নিন্দা

আ.লীগ ছিল অপপ্রচারকারী দল, সঙ্গে যুক্ত হয়েছে আরেক গুপ্ত দল: রিজভী

কওমি ধারার ৭ দলের ঐক্য নিয়ে লিয়াজোঁ কমিটির বৈঠকে যে চার সিদ্ধান্ত