হোম > রাজনীতি

আবু সাঈদসহ সব শহীদের স্মরণে খেলাফত মজলিসের দোয়া

স্টাফ রিপোর্টার

ছবি: সংগৃহীত

শহীদ আবু সাঈদসহ জুলাই গণঅভ্যুত্থানে সব শহীদের স্মরণে দোয়া মাহফিল করেছে খেলাফত মজলিস।

শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণ শাখার উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উদযাপন উপলক্ষে ৩৬ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ দোয়া অনুষ্ঠিত হয়।

এ সময় জুলাই শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করা হয়। জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের জন্যও দোয়া করেন তারা। এছাড়া জুলাইয়ের চেতনায় জুলাই সনদ বাস্তবায়নে বর্তমান সরকারের তৌফিক দিতে বিশেষ দোয়া করেন খেলাফত মজলিস নেতাকর্মীরা।

শাখা সভাপতি অধ্যাপক মাওলানা আজীজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম-মহাসচিব ড. মোস্তাফিজুর রহমান ফয়সাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম-মহাসচিব অধ্যাপক আবদুল জলিল, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক কাজী মিনহাজুল আলম।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ জহিরুল ইসলাম, মহানগরী উত্তর সাধারণ সম্পাদক মাওলানা আজিজুল হক, কেন্দ্রীয় নির্বাহী সদস্য আমির আলী হাওলাদার, মহানগরী দক্ষিণের সহ-সাধারণ সম্পাদক হুমায়ুন কবির আজাদ, মুন্সি মোস্তাফিজুর রহমান ইরান, প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ সেলিম হোসাইন, মাওলানা ড. মারুফ বিল্লাহ, মুহাম্মদ গিয়াস উদ্দিন, এ্যাডভোকেট এনায়েত রাব্বি একরাম, ছাত্র মজলিস মহানগরী দক্ষিণ সভাপতি সাইফুদ্দিন আহমদ প্রমুখ।

শিক্ষাব্যবস্থায় বিতর্কিত মতাদর্শ নয়, নৈতিকতা ও মূল্যবোধের সুরক্ষা চায় ছাত্র আন্দোলন

জামায়াত নেতা নজরুল ইসলামের ইন্তেকাল, গোলাম পরওয়ারের শোক

‘শিক্ষামন্ত্রী আপনি ট্রান্সজেন্ডার মানে জানেন, কিন্তু না জানার ভান ধরেছেন’

স্থানীয় নির্বাচনে এনসিপিকে বিজয়ী করতে হবে: আসিফ

পাবনায় বজ্রপাতে ছয়জনের মৃত্যুতে জামায়াতের শোক

এক স্বৈরাচার বিদায় করে নতুন স্বৈরাচারের উত্থান দেখছি: নাহিদ ইসলাম

‘কলকাতায় হাজার টাকায় গ্যাস পাওয়া গেলে বাংলাদেশে ২৫০০ কেন’

দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ দ্রব্যমূল্য বাংলাদেশে: নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকার দুই সিটি মেয়র প্রার্থীদের নাম ঘোষণা এনসিপির—তারা কারা

ট্রান্সজেন্ডার ইস্যুতে শিক্ষামন্ত্রীর বক্তব্য সমাজবিরোধী: ইসলামী আন্দোলন