হোম > রাজনীতি > বিএনপি

কিছু হলেই মব তৈরি করে জামায়াত-এনসিপি

নাছির উদ্দিন নাছির

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

নাছির উদ্দিন নাছির। ফাইল ছবি

জামায়াতে ইসলামী ও এনসিপি নির্বাচন কমিশনের সঙ্গেও মব তৈরি করে বলে অভিযোগ করেছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির। রোববার (১৮ জানুয়ারি) নির্বাচন কমিশন ভবনের সামনে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

নাছির উদ্দিন নাছির বলেন, ৫ আগস্টের পর থেকে জামায়াতে ইসলামী ও এনসিপি বিভিন্ন ইস্যুতে মব তৈরি করছে। নির্বাচন কমিশন কোনো সিদ্ধান্ত নিলে তারা মব সৃষ্টি করে সেই সিদ্ধান্ত পরিবর্তনে বাধ্য করছে। এ কারণে নির্বাচন কমিশনকে স্বাধীনভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে এবং মবের চাপে পড়ে সিদ্ধান্ত পরিবর্তন না করার অনুরোধ করা হয়েছে।

পোস্টাল ব্যালট প্রসঙ্গে তিনি বলেন, পোস্টাল ব্যালটের আয়োজনে নির্বাচন কমিশনের পুওর ম্যানেজমেন্ট ছিল। জামায়াতে ইসলামী ও শিবিরের লোকজনের বাসায় পোস্টাল ব্যালট পাওয়া গেছে। নির্বাচন কমিশনও এ ক্ষেত্রে পুওর ম্যানেজমেন্টের কথা স্বীকার করেছে।

এ সময় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন ১২ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত করার জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে চিঠি দেওয়া হয়েছিল। পরে নির্বাচন কমিশনও নির্বাচন স্থগিতের ঘোষণা দেয়। তবে পরবর্তীতে তারা সেই সিদ্ধান্ত থেকে সরে আসে। এ বিষয়ে তাদের অবস্থান নির্বাচন কমিশনকে জানানো হয়েছে এবং কমিশন বিষয়টি নিয়ে আলোচনা করবে বলে জানিয়েছে।

আপনাদের দ্বারাই আগুন-সন্ত্রাস সম্ভব: আ. লীগকে সমাজকল্যাণ মন্ত্রী

‘বিরোধী দল লংমার্চের নামে শোভাযাত্রা করলেও আওয়ামী সন্ত্রাসের বিরুদ্ধে টুঁ শব্দটিও করছে না’

আ.লীগের সন্ত্রাস ঠেকাতে মাঠে থাকবে বিএনপি

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন: তিন প্রার্থীর সাক্ষাৎকার নিল বিএনপি

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক সন্ধ্যায়

ডেঙ্গু প্রতিরোধে প্রতি ওয়ার্ডে পরিচ্ছন্নতা কার্যক্রম চালানোর আহ্বান যুবদলের

স্বাস্থ্য পরীক্ষার জন্য মালয়েশিয়া গেলেন মির্জা আব্বাস

শহিদ ও আহতদের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের সবার নৈতিক দায়িত্ব

সরকারকে সহযোগিতা করাই দলের দায়িত্ব: যুবদল সভাপতি মুন্না

সাংস্কৃতিক কর্মী বাহিনী ছাড়া রাজনৈতিক আন্দোলন সফল হয় না: রিজভী