হোম > রাজনীতি > বিএনপি

শফিউল বারী বাবুর ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের শ্রদ্ধা

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিউল বারী বাবুর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল।

মঙ্গলবার লক্ষ্মীপুরের রামগতি উপজেলার নিজ গ্রামের বাড়িতে অবস্থিত পারিবারিক কবরস্থানে মরহুমের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনটির কেন্দ্রীয় নেতারা। পরে তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের প্রথম সহ-সভাপতি ফখরুল ইসলাম রবিন, সহ-সভাপতি আরিফ হোসেন হাওলাদার, সহ-সভাপতি ফরহাদ উদ্দিন, লক্ষ্মীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মহসিন কবির স্বপন, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহমেদসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।

শফিউল বারী বাবু বিএনপির অন্যতম সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক দলের দীর্ঘদিনের নেতা ছিলেন। সংগঠনকে তৃণমূল পর্যায়ে সুসংগঠিত করা এবং বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে নেতৃত্ব দেওয়ার মাধ্যমে তিনি দলের নেতাকর্মীদের কাছে একজন সংগ্রামী সংগঠক হিসেবে পরিচিতি লাভ করেন। তার নেতৃত্বে স্বেচ্ছাসেবক দল বিভিন্ন সময় গণতন্ত্র, ভোটাধিকার ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করে।

শ্রদ্ধা নিবেদন শেষে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের প্রথম সহ-সভাপতি ফখরুল ইসলাম রবিন বলেন, "শফিউল বারী বাবু আজীবন সংগ্রামী একজন জাতীয়তাবাদী আদর্শের সৈনিক ছিলেন। তার কর্মময় জীবন ছিল অন্যায়, অবিচার ও দুঃশাসনের বিরুদ্ধে নিরন্তর লড়াই-সংগ্রামের প্রতীক। দলের জন্য তার আত্মত্যাগ ও অবদান স্বেচ্ছাসেবক দলের প্রতিটি নেতাকর্মীর কাছে প্রেরণার উৎস হয়ে থাকবে।"

তিনি আরও বলেন, বাবুর আদর্শ ও সাংগঠনিক দক্ষতা নতুন প্রজন্মের নেতাকর্মীদের গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অনুপ্রাণিত করবে।

উল্লেখ্য, শফিউল বারী বাবু ২০২০ সালের ২৮ জুলাই মারা যান। তার মৃত্যুতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে। এরপর থেকে প্রতি বছর তার মৃত্যুবার্ষিকীতে স্বেচ্ছাসেবক দল বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আসছে।

হাসিনাকে ফুল দিয়ে নয়, আইনি প্রক্রিয়ায় ফেরাতে হবে: রিজভী

প্রত্যাবর্তন নয়, প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে দেশে ফিরতে হবে

জলবায়ু সম্মেলনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দুই ছাত্রনেতা

জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছেন প্রধানমন্ত্রী: রিজভী

আগুন-সন্ত্রাস করে পার পাবেন না: হাসিনাকে জাহিদ হোসেন

সাইন্সল্যাবে ককটেল বিস্ফোরণের পর ছাত্রদলের বিক্ষোভ

হাসিনা তার আশ্রয়দাতাকে নিয়েই দেশে ফিরবেন কিনা মানুষের মনে প্রশ্ন: রিজভী

হাসিনা এখন কেন বিদেশি রাজনীতিকদের কাছে ধরনা দিচ্ছেন, প্রশ্ন রিজভীর

হাসিনার আমলে ১৭ বছর ‘বিপ্লব ও সংহতি’ দিবস পালন করতে দেয়নি: রিজভী

হাসিনার কাছে যা জানতে চাইলেন রিজভী