হোম > রাজনীতি > বিএনপি

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল

আমার দেশ অনলাইন

ছাত্রদল নেতা আবিদুল ইসলাম খান ও এমপি নুসরাত তাবাসসুম।

সংসদ সদস্য ও জুলাই গণঅভ্যুত্থানের সহযোদ্ধা নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় তার পক্ষ নিয়ে ফ্যাসিবাদবিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান। সম্প্রতি এক ভিডিও সাক্ষাৎকারে তিনি এ বিষয়ে নিজের অবস্থান ও মতামত তুলে ধরেন।

ভিডিওতে নুসরাত তাবাসসুমকে নিজের ‘বোন’ ও ‘সহযোদ্ধা’ হিসেবে উল্লেখ করে আবিদুল ইসলাম খান বলেন, তারা একসঙ্গে জুলাই আন্দোলনে লড়াই করেছেন। কিন্তু ৫ আগস্টের পর ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলো নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি ও ভুল বোঝাবুঝিতে জড়িয়ে পড়েছে। এর সুযোগ নিয়ে পরাজিত ফ্যাসিবাদী শক্তি আবারও বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ ও হামলা চালানোর অপচেষ্টা করছে বলে তিনি মন্তব্য করেন।

আবিদুল ইসলাম খান বলেন, প্রায় দুই হাজার শহীদ ও ২৫ হাজারের বেশি ছাত্র-জনতার পঙ্গুত্ব বরণের মধ্য দিয়ে অর্জিত এই বিজয়ের ওপর দাঁড়িয়ে আজকের সরকার ও বিরোধী দল। কিন্তু নিজেদের মধ্যে বিভেদের কারণে সেই আত্মত্যাগ ভুলে যাওয়ায় আজ সহযোদ্ধাদের ওপর এমন হামলার ঘটনা ঘটছে। এ সময় তিনি হাসিবের ওপর হামলার ঘটনারও তীব্র নিন্দা জানান এবং একে ‘মিডিয়া মব ও সন্ত্রাস’ হিসেবে আখ্যায়িত করে বলেন, এ ধরনের ঘটনার মাধ্যমে গণঅভ্যুত্থানের পক্ষের শক্তিকে বিভ্রান্ত করা হচ্ছে।

নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা প্রসঙ্গে ঢাবি ছাত্রদলের এই নেতা বলেন, অভ্যন্তরীণ কাদা ছোড়াছুড়ি ভুলে এখনই সময় এসেছে আবারও একজোট হয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করার। তিনি সতর্ক করে বলেন, গণঅভ্যুত্থানের পক্ষের অনেকেই আদর্শচ্যুত হওয়ার কারণে আজ এই পরিস্থিতি তৈরি হয়েছে, যার প্রায়শ্চিত্ত এখন করতে হচ্ছে এবং সময় থাকতে ঐক্যবদ্ধ না হলে সামনে আরও কঠিন সময় আসতে পারে।

হাসিনাকে ফুল দিয়ে নয়, আইনি প্রক্রিয়ায় ফেরাতে হবে: রিজভী

প্রত্যাবর্তন নয়, প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে দেশে ফিরতে হবে

জলবায়ু সম্মেলনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দুই ছাত্রনেতা

জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছেন প্রধানমন্ত্রী: রিজভী

আগুন-সন্ত্রাস করে পার পাবেন না: হাসিনাকে জাহিদ হোসেন

সাইন্সল্যাবে ককটেল বিস্ফোরণের পর ছাত্রদলের বিক্ষোভ

হাসিনা তার আশ্রয়দাতাকে নিয়েই দেশে ফিরবেন কিনা মানুষের মনে প্রশ্ন: রিজভী

হাসিনা এখন কেন বিদেশি রাজনীতিকদের কাছে ধরনা দিচ্ছেন, প্রশ্ন রিজভীর

হাসিনার আমলে ১৭ বছর ‘বিপ্লব ও সংহতি’ দিবস পালন করতে দেয়নি: রিজভী

হাসিনার কাছে যা জানতে চাইলেন রিজভী