হোম > রাজনীতি > বিএনপি

দেশের ভবিষ্যৎ নির্মাণ নিয়ে তরুণদের ভাবনা শুনলেন জাইমা রহমান

স্টাফ রিপোর্টার

তরুণদের ভাবনা, প্রত্যাশা ও স্বপ্নের কথা শুনতে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমধর্মী ‘চায়ের আড্ডা’ । এ আড্ডায় প্রায় ৫৫ জন তরুণ-তরুণী অংশগ্রহণ করেন। তাদের আতিথেয়তা করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।

সোমবার রাজধানীর বনানী ডিওএইচএস খেলার মাঠে এ আড্ডার আয়োজন করা হয়। এ সময় জাইমা রহমান উপস্থিত তরুণ-তরুণীদের সঙ্গে সরাসরি কথা বলেন, দেশের ভবিষ্যৎ নির্মাণ নিয়ে তাদের চিন্তা-ভাবনা ও আকাঙ্ক্ষার কথা শোনেন এবং নিজের দৃষ্টিভঙ্গি ও অভিজ্ঞতা তুলে ধরেন।

আলোচনায় তিনি নারী ক্ষমতায়ন, কর্মক্ষেত্রে নারীর নিরাপত্তা, উদ্যোক্তা উন্নয়ন ও বিনিয়োগবান্ধব পরিবেশ, ঢাকাসহ বড় শহরগুলোর যানজট সমস্যা এবং ভবিষ্যৎ কর্মসংস্থানের সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে গুরুত্বের সঙ্গে কথা বলেন।

অনুষ্ঠানটি ছিল প্রচলিত সভা বা বক্তৃতামূলক আয়োজনের বাইরে এক ভিন্ন রকমের অভিজ্ঞতা। এটি আয়োজন করা হয় মেলার আদলে, যেখানে ব্যারিস্টার জাইমা রহমান প্রথম পর্বে সবার সাথে বসে কথা বলেন। এবং শেষ অংশে কোনো নির্দিষ্ট স্থানে বসে বক্তব্য না দিয়ে উপস্থিত তরুণদের সঙ্গে হাঁটতে হাঁটতে কথা বলেন।

এ সময় তিনি তরুণ-তরুণীদের সঙ্গে একসঙ্গে চা, চটপটি, জিলাপি ও ঝালমুড়ি উপভোগ করেন, যা আয়োজনটিকে আরও প্রাণবন্ত ও আন্তরিক করে তোলে বলে আয়োজকারীরা।

দলের কর্মীদের বলি দিয়ে লাশের রাজনীতি করছে আ.লীগ: আবিদ

স্বাধীনতার পর থেকেই বাংলাদেশকে প্রভাববলয়ে রাখার চেষ্টা দিল্লির: রিজভী

বিএনপির সমাবেশ সোহরাওয়ার্দী উদ্যানে নয়, নয়াপল্টনে হবে: রিজভী

আওয়ামী লীগ ও পার্শ্ববর্তী দেশের ষড়যন্ত্র সফল হবে না: দুদু

মুক্তিযুদ্ধ থেকে জুলাই, সবই বাংলাদেশের ইতিহাস: রিজভী

সাংগঠনিক তৎপরতা জোরদারের দায়িত্ব পেলেন বিএনপির ৫ নেতা

বিএনপির নামে যারা চাঁদাবাজি করছে তাদের রাজনীতি করার অধিকার নেই

দেশে গণতন্ত্র বারবার হোঁচট খাওয়ার কারণেই প্রাতিষ্ঠানিক রূপ পায়নি

তৃণমূলে নাশকতা মোকাবিলায় বিএনপির বিশেষ টিম গঠন

পাকিস্তান পার্লামেন্টে দাদার প্রতিকৃতির নিচে হুম্মাম কাদের, আবেগঘন পোস্ট