হোম > রাজনীতি > বিএনপি

তারেক রহমানের সঙ্গে ৭ দলের নেতাদের সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জাতীয় পার্টি–বিজেপিসহ সাতটি রাজনৈতিক দলের শীর্ষ নেতারা।

বুধবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে আলাদা আলাদাভাবে এসব সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকারীদের মধ্যে ছিলেন বাংলাদেশ জাতীয় পার্টি–বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, আমজনতা পার্টির সভাপতি মিয়া মসিউজ্জামান, ন্যাপ ভাসানীর নেতা আজহারুল ইসলাম, জনঅধিকার পার্টির নেতা ইসমাইল হোসেন সম্রাট এবং নেজামী ইসলাম পার্টির চেয়ারম্যান একেএম আশরাফুল হক। তারা নিজ নিজ দলের পক্ষে তারেক রহমানের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন জাতীয় নির্বাচন এবং বিরোধী দলগুলোর পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এরপর ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির সদস্যরাও তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। সংগঠনটির পক্ষে নেতৃত্ব দেন ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।

সাক্ষাতে সাংবাদিকদের ভূমিকা, গণমাধ্যমের স্বাধীনতা এবং সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়।

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা ঠেকাতে প্রশাসনের পাশাপাশি মাঠে থাকবে বিএনপি

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল

হাসিনাকে ফুল দিয়ে নয়, আইনি প্রক্রিয়ায় ফেরাতে হবে: রিজভী

প্রত্যাবর্তন নয়, প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে দেশে ফিরতে হবে

জলবায়ু সম্মেলনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দুই ছাত্রনেতা

জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছেন প্রধানমন্ত্রী: রিজভী

আগুন-সন্ত্রাস করে পার পাবেন না: হাসিনাকে জাহিদ হোসেন

সাইন্সল্যাবে ককটেল বিস্ফোরণের পর ছাত্রদলের বিক্ষোভ