হোম > রাজনীতি > বিএনপি

প্রশাসনের প্রতিটি জায়গায় জামায়াত-আ.লীগ: পাপিয়া

আমার দেশ অনলাইন

বিএনপি নেত্রী ও সাবেক সংসদ সদস্য সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া বলেছেন, ‘প্রশাসনের প্রতিটি জায়গায়, রন্ধ্রে-রন্ধ্রে জামায়াত-আওয়ামী লীগ বসে আছে।’ মঙ্গলবার রাতে টিভি টকশোতে তিনি এ কথা বলেন।

পাপিয়া বলেন, ‘গত ১৫ বছরে আওয়ামী লীগ যত নিয়োগ দিয়েছে, তার ৮০ শতাংশই হচ্ছে এই গুপ্ত-সুপ্তরা। তারা টাকা-পয়সা দিয়ে এই নিয়োগ নিয়েছে। আওয়ামী লীগের রাতের ভোটের এমপিরা এসব নিয়োগ বাণিজ্য করেছে। নিয়োগের মাধ্যমে জামায়াত পদগুলো দখল করেছে।’

সাবেক এই এমপি বলেন, ‘প্রশাসনের ৮০ শতাংশ জামায়াতের লোক আর ২০ শতাংশ আওয়ামী লীগের লোক। সুতরাং কাজ করা কীভাবে সম্ভব?’

পাপিয়া বলেন, ‘আমার দলের অভ্যন্তরীণ কোন্দলে ৩৮ জন নিহত হয়েছেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে দল যথাযথ ব্যবস্থা নিয়েছে। আমি আহ্বান জানাব, আপনারা জনগণকে ব্যাড মেসেজ দেবেন না।’

মাদক শুধু পরিবার নয়, পুরো সমাজকে পঙ্গু করে দেয়: ইশরাক হোসেন

বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির ৭ দিনের কর্মসূচি ঘোষণা

চীনের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বিএনপি: রিজভী

খোকা ছিলেন রাজপথের খাঁটি যোদ্ধা: মির্জা আব্বাস

শেখ মুজিবের হাতেই স্বাধীন বাংলাদেশে গণতান্ত্রিক চর্চা ধ্বংসের সূচনা: তথ্য উপদেষ্টা

শ্রমিক আন্দোলনে ভাঙচুর-আগুনের নেপথ্যে কারা, ব্যাখ্যা দিলেন আবিদ

জুলাই সনদে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমিয়ে আনার বিষয়ে আমরা বিরোধিতা করেছি: নাছির

সরকারকে বেকায়দায় ফেলতে নানা ষড়যন্ত্র চলছে : রিজভী

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা

লং মার্চ করে নয়, জুলাই সনদের সমাধান হবে সংসদে: রিজভী