হোম > রাজনীতি > বিএনপি

আমাকে নিয়ে যাতে অহংকার করতে পারেন সেই দোয়া করবেন

বগুড়ায় নির্বাচনি জনসভায় তারেক রহমান

মুজাহিদ খান, আত্রাই (নওগাঁ)

বগুড়ায় নির্বাচনি জনসভায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাকে নিয়ে যাতে আপনারা অহংকার করতে পারেন সেই দোয়া করবেন। বৃহস্পতিবার সাড়ে ১২টার দিকে শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছার মাঠে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, আপনারা বগুড়ার মানুষ যদি আমার পাশে থাকেন, আমাকে যদি মানসিকভাবে শক্তি সমর্থন আপনারা দেন তাহলে ইনশাআল্লাহ আমরা বাংলাদেশকে আগামী দিনে একটা সুন্দর ভালো শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে পারব। আপনাদেরই আরেক সন্তান সবসময় বলতেন-তার নাম হচ্ছে শহীদ জিয়াউর রহমান উনি বলতেন, দেশকে গড়তে হলে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং ঐক্যবদ্ধভাবে আমাদেরকে কাজ করতে হবে। আমরা কাজ না করলে আমাদের দেশকে আমরা গড়ে তুলতে পারব না। কাজেই ওনার কথার সাথে মিল রেখে আমি একটা কথা বলি, সবসময় প্রত্যেক জায়গায় বলেছি, সেই কথাটা হচ্ছে, করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ।

তারেক রহমান বলেন, আমাকে নিয়ে যাতে আপনারা অহংকার করতে পারেন সেই দোয়া আপনারা করবেন।

তিনি বলেন, আল্লাহ চাইতো সরকার গঠন করলে শুধু নিজের এলাকার কথা চিন্তা করলে চলবে না। বগুড়াবাসীকে নিজের জেলার সাথে সাথে সমগ্র দেশের কথা চিন্তা করতে হবে। আপনাদের সমগ্র দেশের নেতৃত্ব দিতে হবে। আর চাকরি-বাকরি অথবা ব্যবসা-বাণিজ্য যেগুলা আছে ইনশাল্লাহ সবকিছু যোগ্যতার ভিত্তিতেই হবে। যেহেতু আমরা নিশ্চয়ই চাইবো না যে অন্য কেউ আমাদের কোনো বিতর্কিত অবস্থান ফেলুক যে বগুড়া বলেই সব পাচ্ছে।

বিএনপি চেয়ারম্যান আরও বলেন, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বগুড়াকে মডেল জেলা করতে কাজ করেছি। আগামীতে সুযোগ পেলে এ মডেল সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে। আগামী নির্বাচন কোনোভাবেই সহজ হবে না। তারজন্য সকলকে এক কাতারে কাজ করতে হবে।

তারেক রহমান বলেন, সামনে নির্বাচনের ব্যাপারে আমাদের খুবই সিরিয়াস থাকতে হবে। কারণ, এ নির্বাচন আমাদের দিক নির্দেশনা দেবে—আগামীতে দেশ কোনো দিকে পরিচালিত হবে। আমরা যদি আমাদের প্রত্যাশিত কাঙ্খিত লক্ষে দেশকে নিয়ে যেতে চাই অবশ্যই আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রবর্তন করতে হবে। এজন্য ১২ তারিখের নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

চট্টগ্রামে ১৪ কেজি ওজনের অজগর উদ্ধার

জলবায়ু নিয়ে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান নেপালের প্রধানমন্ত্রীর

মেয়াদ শেষে ৭৫ শতাংশ সংস্কার বাকি, সিলেট-ছাতক ট্রেন চলাচলে অনিশ্চয়তা

চীনের বাণিজ্য ও কৌশলগত সম্প্রসারণের সেতু আফগান সীমান্তের ওয়াখান করিডর

দেওয়ানগঞ্জে ৫ মেট্রিকটন অবৈধ সার জব্দ

মক্কা প্যাক্টের ক্ষেত্রে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি অনুসরণ করা হবে

নেপাল-তিব্বতে মৃত ছাড়াল ১০০০, নিখোঁজ ৪৪৬২

চার যুগে বিএনপি, জিয়াউর রহমান থেকে তারেক রহমান

সাগর-রুনি হত্যার সুষ্ঠু তদন্তের স্বার্থে সন্দেহভাজন ব্যক্তির নাম এখনই প্রকাশ করা উচিত নয়

বাগাতিপাড়ায় মেরামত কাজ শেষে রেল যোগাযোগ স্বাভাবিক