হোম > রাজনীতি > বিএনপি

তারা নারীদের ভোটে জিততে চাইলেও অধিকার দিতে চান না: সাইফুল হক

স্টাফ রিপোর্টার

রাজনৈতিক নেতৃবৃন্দ নারীদের ভোটে জিততে চান, কিন্তু তারা অধিকার দিতে চান না বলে মন্তব্য করেছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

রোববার রাজধানী ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শ্রমজীবী নারী মৈত্রী আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন।

সাইফুল হক বলেন, নারীর ক্ষমতায়নের প্রতীকী প্রকাশ হিসাবে নতুন সরকারের কমপক্ষে তিনটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের প্রধান দায়িত্ব নারীদের ওপর অর্পণ করার আহ্বান জানাচ্ছি। অধিকাংশ রাজনৈতিক দল পুরুষতান্ত্রিক মনোভাব দ্বারা পরিচালিত। তারা নারীদের ভোটে নির্বাচনে জিততে চান, কিন্তু তাদের ন্যায্য অধিকার দিতে চান না। কেউ কেউ আবার নারী নেতৃত্বকে গ্রহণ করতে চান না।

তিনি বলেন, ২০২৪ এর অসাধারণ গণঅভ্যুত্থানের পর সমাজে নারী অধিকার অনেক ক্ষেত্রে সংকুচিত হয়েছে, নারী আরও নিরাপত্তাহীন হয়েছে। নারীর অধিকার ও মর্যাদা বিরোধী সকল অপতৎপরতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ জোরদার করার আহ্বান জানাচ্ছি।

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন: তিন প্রার্থীর সাক্ষাৎকার নিল বিএনপি

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক সন্ধ্যায়

ডেঙ্গু প্রতিরোধে প্রতি ওয়ার্ডে পরিচ্ছন্নতা কার্যক্রম চালানোর আহ্বান যুবদলের

স্বাস্থ্য পরীক্ষার জন্য মালয়েশিয়া গেলেন মির্জা আব্বাস

শহিদ ও আহতদের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের সবার নৈতিক দায়িত্ব

সরকারকে সহযোগিতা করাই দলের দায়িত্ব: যুবদল সভাপতি মুন্না

সাংস্কৃতিক কর্মী বাহিনী ছাড়া রাজনৈতিক আন্দোলন সফল হয় না: রিজভী

রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

অবিলম্বে ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি অপসারণ চাইল ছাত্রদল

স্থানীয় নির্বাচনে যে কঠিন পরীক্ষার মুখোমুখি বিএনপি