হোম > রাজনীতি > বিএনপি

বগুড়ায় বিএনপির শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান

স্টাফ রিপোর্টার

বগুড়ার কাহালুতে বিএনপির নেতাকর্মীদের জামায়াতে যোগদান অনুষ্ঠান। ছবি: আমার দেশ

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে বিএনপি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। বুধবার ও গত রোববার কাহালু উপজেলার দুটি ইউনিয়নের বিএনপি নেতাকর্মীরা জামায়াতে যোগ দেন।

বুধবার সকালে কাহালু উপজেলার কালাই ইউনিয়নের কর্ণিপাড়া গ্রামের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সেক্রেটারি আব্দুস সালামসহ বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী জামায়াতে যোগ দেন।

এ সময় জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজ তাদের ফুল দিয়ে বরণ করেন।

এদিকে গত ২৫ জানুয়ারি কাহালু উপজেলার জামগ্রাম ইউনিয়ন যুবদলের সাবেক সহসভাপতি ফিরোজ তালুকদার, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সেক্রেটারি মো. ঈসরাফিল মুহুরিসহ অর্ধশতাধিক বিএনপি নেতাকর্মী জামায়াতে যোগ দেন।

বিএনপির নেতাকর্মীদের জামায়াতে স্বাগত জানিয়ে ড. মোস্তফা ফয়সাল পারভেজ বলেন, আগামী দিনে ধর্ম-বর্ণ নির্বিশেষে কাহালু-নন্দীগ্রামের সবাইকে সঙ্গে নিয়ে একটি আধুনিক কাহালু-নন্দীগ্রাম গড়ে তোলা হবে; যা হবে বাংলাদেশের মডেল উপজেলা। জামায়াতে ইসলামী বিজয়ী হলে চাঁদাবাজ, দুর্নীতিমুক্ত উপজেলা উপহার দেওয়া হবে।

অনুষ্ঠানে ছাত্রশিবিরের জেলা সভাপতি সাইয়্যেদ কুতুব সাব্বির, উপজেলা আমির শাহিদ খান, সেক্রেটারি শহিদুর রহমান সবুজ প্রমুখ উপস্থিত ছিলেন।

চার যুগে বিএনপি, জিয়াউর রহমান থেকে তারেক রহমান

সাগর-রুনি হত্যার সুষ্ঠু তদন্তের স্বার্থেই সন্দেহভাজন ব্যক্তির নাম এখনই প্রকাশ করা উচিত নয়

রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক

স্পেয়ার পার্টসের নামে কনটেইনারে মিলল ১২ কোটি টাকার বিলাসবহুল গাড়ি

মার্কিন নিষেধাজ্ঞার মধ্যেই ইরান-চীন পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক

ইরানের ওপর অর্থনৈতিক চাপ অব্যাহত রাখতে চায় ফ্রান্স

আদাবরে চাপাতিসহ ছিনতাইকারী চক্রের ছয় সদস্য গ্রেপ্তার

বগুড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মেসির উত্তরাধিকার চিরকাল বেঁচে থাকবে: বেকহ্যাম

ঢাকার সঙ্গে সম্পর্কের আস্থা পুনর্গঠনে দিল্লিকে পরামর্শ ভারতের সাবেক জেনারেলের