হোম > রাজনীতি > বিএনপি

সবার জন্য বাকস্বাধীনতা ও মানবাধিকার নিশ্চিত করবে বিএনপি

মাহদী আমিন

স্টাফ রিপোর্টার

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, আগামীর বাংলাদেশে সবার জন্য বাকস্বাধীনতা, মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠায় বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। এ ক্ষেত্রে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের মতো সাংবাদিকদেরও বড় ভূমিকা রয়েছে। তিনি দেশ ও জনগণের স্বার্থে সব ধরনের নির্বাচন অনিয়ম, কারচুপি ও ইঞ্জিনিয়ারিংয়ের বিরুদ্ধে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

তিনি বলেন, বিএনপি যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, তাহলে পূর্ববর্তী বিএনপি সরকারের মতোই দেশে সর্বোচ্চ প্রেস ফ্রিডম নিশ্চিত করা হবে। গণমাধ্যম ও সংবাদকর্মীদের পূর্ণাঙ্গ স্বাধীনতা, সুরক্ষা এবং সর্বাঙ্গীণ অধিকার নিশ্চিত করতে আগামীতে বিএনপি সরকার কার্যকর ভূমিকা রাখবে।

বুধবার রাজধানীর গুলশানের একটি হোটেলে নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিক সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি-এর সঙ্গে বিএনপির মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মাহদী আমিন বলেন, আগামী ১২ তারিখের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ বিগত ১৬ বছর ধরে প্যাসিভ আর্ম বিরোধী যে দীর্ঘ সংগ্রাম ও গণঅভ্যুত্থান হয়েছে, তার মূল উদ্দেশ্য ছিল এমন একটি রাষ্ট্রব্যবস্থা বিনির্মাণ করা, যেখানে জনগণই হবে সকল রাজনৈতিক ক্ষমতার উৎস।

তিনি বলেন, আমরা দেখেছি ২০১৪ সালের বিনা ভোটের নির্বাচন, ২০১৮ সালের নিশিরাতের নির্বাচন এবং ২০২৪ সালের তথাকথিত ডামি ভোটের নির্বাচন। এই তিনটি নির্বাচনই প্রকৃতপক্ষে ক্ষমতাকে কুক্ষিগত রাখার জন্য জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়ার প্রক্রিয়া ছিল। রাষ্ট্রযন্ত্রের ওপর নির্ভর করে পুলিশ প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং নির্বাচন কমিশনকে সম্পূর্ণ দলীয়করণের মাধ্যমে প্যাসিভ আর্কিটেকচার দীর্ঘায়িত করা হয়েছিল।

মাহদী আমিন বলেন, সে কঠিন সময়ে যখন গণমাধ্যমকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করা হয়েছিল, তখনও যে ছবি, ভিডিও ও নির্বাচন অনিয়মের প্রমাণ দেশ-বিদেশে উপস্থাপন করা সম্ভব হয়েছে, সেখানে সামাজিক যোগাযোগমাধ্যমের পাশাপাশি মূলধারার গণমাধ্যম—প্রিন্ট প্রেস, রেডিও ও টেলিভিশনের বড় ভূমিকা ছিল। সাংবাদিকদের পেশাগত দায়িত্বশীলতার কারণেই সারা পৃথিবী নির্বাচন কারচুপি ও অনিয়ম সম্পর্কে জানতে পেরেছে।

আগামী নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, সবচেয়ে বড় ও জনপ্রিয় রাজনৈতিক দল হিসেবে বিএনপির প্রত্যাশা এটুকুই—সাংবাদিকরা যেন নিজ নিজ পেশাগত অবস্থান থেকে সর্বোচ্চ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করেন। একটি লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হলে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনে ইনশাআল্লাহ বিএনপির বিজয় নিশ্চিত হবে, ধানের শীষের বিজয় নিশ্চিত হবে।

তিনি বলেন, বর্তমানে বিভিন্ন ধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কথা শোনা যাচ্ছে। পোস্টাল ব্যালটের ক্ষেত্রে কী ধরনের কারচুপি হয়েছে, তা গণমাধ্যমই তুলে ধরেছে। আজ দেশের মানুষ জানে কীভাবে একটি নির্দিষ্ট দলের সুবিধার জন্য পোস্টাল ব্যালট ব্যবহার করা হয়েছিল এবং কীভাবে ধানের শীষের ক্ষতি করা হয়েছে।

মাহদী আমিন আরো বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ভোটার মাইগ্রেশন, বিপুল সংখ্যক ভোটার স্থানান্তর, বোরখা তৈরির কথা, ভোটারের কিউ বা লাইন ইচ্ছাকৃতভাবে ধীর করার পরিকল্পনা, অতিরিক্ত ব্যালট ছাপানো, অমোচনীয় কালি কার্যকর থাকবে কিনা—এমন নানা বিষয়ে আলোচনা হচ্ছে। এসব ক্ষেত্রে সত্য ও সঠিক তথ্য জনগণের সামনে তুলে ধরাই সবার মূল দায়িত্ব।

তিনি বলেন, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফ্যাসিবাদের সময় অনেক টেলিভিশন চ্যানেল ও সংবাদপত্র বন্ধ হয়েছে, বহু সাংবাদিক মামলা, হামলা ও নির্যাতনের শিকার হয়েছেন, এমনকি কেউ কেউ জীবনও দিয়েছেন। তবুও সাংবাদিকরা সত্য ও ন্যায়ের পথে অবিচল ছিলেন।

মাহদী আমিন আশা প্রকাশ করে বলেন, ইনশাআল্লাহ আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনেও সাংবাদিক সমাজ সেই গণতান্ত্রিক ভূমিকা পালন করবে। বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে গণমাধ্যমের স্বাধীনতা ও বাকস্বাধীনতা নিশ্চিত করা হবে। তিনি উল্লেখ করেন, ফ্যাসিবাদের সময়ে দলের নেতা তারেক রহমান নিজেও সবচেয়ে বেশি বাকস্বাধীনতা হরণের শিকার হয়েছেন—আইন ও আদালতের মাধ্যমে তার কথা বলার অধিকার কেড়ে নেওয়া হয়েছিল।

বরিশাল-ভোলা সেতু আমাদের করতে হবে: তারেক রহমান

যারা গুপ্ত বলে পরিচিত তারা ভুয়া সিল-ব্যালট ছাপাচ্ছে

আগামীর বাংলাদেশ চলবে জনগণের ভোটের রায়ে

অসহায়দের টাকা-উপহার দিয়ে ভোট কেনার চেষ্টা করছে জামায়াত

বরিশালের বেলস পার্ক মাঠে বক্তব্য দিচ্ছেন তারেক রহমান

ভোটাধিকার নিশ্চিত হলে জনগণের ন্যায়সঙ্গত রায়ই প্রতিফলিত হবে

আজ বরিশাল ও ফরিদপুরে যাচ্ছেন তারেক রহমান

প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান

রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ বিএনপিকে প্রত্যাখান করবে জনগণ

শিক্ষার্থীদের ফ্রি ওয়াইফাইসহ সবরকম সুযোগ-সুবিধা দেবেন তারেক রহমান