হোম > রাজনীতি > বিএনপি

এই বিজয় গণতন্ত্রের, এই বিজয় বাংলাদেশের: মাহদী আমিন

আমার দেশ অনলাইন

বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন নির্বাচনে বিএনপির বিজয় নিয়ে অনুভূতি জানাতে গিয়ে বলেছেন, ‘এই বিজয় গণতন্ত্রের, এই বিজয় বাংলাদেশের’।

দলের গুলশান কার্যালয়ের বাইরে সাংবাদিকদের সামনে তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি জনগণের যে আস্থা, বিশ্বাস ভালোবাসা আমাদের নেতা তারেক রহমান পেয়েছেন, তিনি প্রধানমন্ত্রী হিসেবে প্রতিটি মানুষের অধিকার ও স্বাধীনতা নিশ্চিত করবেন’।

বিএনপির সরকার জনকল্যাণমূলক সরকার হবে বলেও তিনি উল্লেখ করেন।

নির্বাচন কমিশন সচিবালয়ে আনুষ্ঠানিকভাবে ব্রিফিং করে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, ত্রয়োদশ সংসদ নির্বাচনে মোট ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে।

বিএনপি এককভাবে পেয়েছে চট্টগ্রামের ২টি আসনের স্থগিত ফলসহ ২১১টি, বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬৮টি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৬টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ১টি বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপী) ১টি, গণ সংহতি আন্দোলন ১টি, গন অধিকার পরিষদ ১টি, বাংলাদেশ খেলাফত মজলিশ ২টি, খেলাফত মজলিশ ১টি ও স্বতন্ত্র প্রার্থী ৭টি মোট ২৯৯ আসনে।

হারুন-আল-রশিদের মৃত্যুতে বিএনপি একজন অভিভাবক হারিয়েছে: রিজভী

সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান হারুন-অর-রশিদের ইন্তেকাল

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

এই ইউএনও-ডিসিরা আওয়ামী লীগের, তাদের থেকে লীগের গন্ধ যায়নি

প্রয়াত বিএনপি নেতা নোমানের নামে মন্ত্রণালয়ের আমন্ত্রণ

সস্তা রাজনীতি পরিহার করে সুস্থ ধারার রাজনীতিতে ফিরুন

জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস

মুশফিকুল ফজল আনসারীকে দেখতে সিএমএইচে বিএনপির স্বাস্থ্য সম্পাদক

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন

আওয়ামী লীগ আর গণতন্ত্র কখনোই একসঙ্গে যায়নি