হোম > রাজনীতি > বিএনপি

বিতর্কিত পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে: সাইফুল হক

স্টাফ রিপোর্টার

বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে। সেই সঙ্গে কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয় দিয়ে বিবেচনা করা যাবে না।

শুক্রবার রাজধানীর ফার্মগেটের তেজগাঁও চার্চ কমিউনিটি সেন্টার মিলনায়তনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আয়োজিত পুনর্মিলনী ও ইফতার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, জনআকাঙ্ক্ষা পূরণে জনগণ সরকারকে যৌক্তিক সময় দেবে। ১৮০ দিনের মধ্যে সরকারকে অবশ্যই জনপ্রত্যাশা বাস্তবায়নে দৃশ্যমান ও কার্যকরী পদক্ষেপগ্রহণ করতে হবে। অগ্রাধিকার নির্দিষ্ট করে সরকারকে সে লক্ষে দ্রুত ব্যবস্থা নিতে হবে। তবে স্বার্থান্বেষী কোনো কোটারী স্বার্থের কাছে সরকার হেলে পড়তে পারে না। বিতর্কিত পদক্ষেপ ও নীতি কৌশল থেকেও সরকারকে বিরত থাকতে হবে। সন্ত্রাস, চাঁদাবাজি, জুলুম, ক্ষমতার অপব্যবহার ও দখলদারিত্বের বিরুদ্ধে সরকারকে কঠোর অবস্থান নিতে হবে। কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয় দিয়ে বিবেচনা করা যাবে না।

সাইফুল হক বলেন, জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা- ১২ আসনে যারা কোদাল প্রতীকে ভোট দিয়েছেন, নির্বাচন সক্রিয় ভূমিকা গ্রহণ করেছেন, নানাভাবে সহযোগিতা করেছেন তাদের সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা। বেশুমার কালো টাকা, পেশিশক্তি, প্রশাসনিক ম্যানিপুলেশান, ভোটের ইঞ্জিনিয়ারিং, ধর্মানুভূতির রাজনৈতিক ব্যবহারের কারণে নির্বাচনে জিততে না পারলেও ঢাকা -১২ এর জনগণের পাশেই থাকব।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খানের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেত্রী বহ্নিশিখা জামালী। আরো বক্তব্য রাখেন, বিএনপি নেতা সাবেক কমিশনার আনোয়ারুজ্জামান আনোয়ার, শাহ আলম, এল রহমান, মনিরুল ইসলাম রাহেমী, ইঞ্জিনিয়ার মিরাজুল হায়দার আরজু, তাসলিমা রীতা, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, সাইফুল ইসলাম, ফিরোজ আলী প্রমুখ।

সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান হারুন-অর-রশিদের ইন্তেকাল

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

এই ইউএনও-ডিসিরা আওয়ামী লীগের, তাদের থেকে লীগের গন্ধ যায়নি

প্রয়াত বিএনপি নেতা নোমানের নামে মন্ত্রণালয়ের আমন্ত্রণ

সস্তা রাজনীতি পরিহার করে সুস্থ ধারার রাজনীতিতে ফিরুন

জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস

মুশফিকুল ফজল আনসারীকে দেখতে সিএমএইচে বিএনপির স্বাস্থ্য সম্পাদক

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন

আওয়ামী লীগ আর গণতন্ত্র কখনোই একসঙ্গে যায়নি

গণতন্ত্রের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান