হোম > রাজনীতি > বিএনপি

ফুটবল প্রতীকের প্রার্থী দাঁড়িপাল্লার এজেন্ট হিসেবে কাজ করছে: সাইফুল হক

স্টাফ রিপোর্টার

ঢাকা-১২ আসনের ফুটবল প্রতীকের প্রার্থী এখন দাঁড়িপাল্লার এজেন্ট হিসেবে কাজ করছে বলে মন্তব্য করেছেন ঢাকা–১২ আসনের বিএনপি সমর্থিত প্রার্থী বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

মঙ্গলবার (৩ জানুয়ারি) রাজধানীর মধুবাগ এলাকায় অনুষ্ঠিত এক প্রতিবাদ সমাবেশে তিনি একথা বলেন।

ঢাকা ১২ আসনের এই প্রার্থী অভিযোগ করেন, নির্বাচনি মাঠে আমাদের জনপ্রিয়তায় ভীত হয়ে একটি মহল পরিকল্পিতভাবে সন্ত্রাস, হামলা ও কালো টাকার রাজনীতি শুরু করেছে। ফুটবল প্রতীকের প্রার্থী এখন দাঁড়িপাল্লার এজেন্ট হিসেবে কাজ করছে। নিজেদের পরাজয় নিশ্চিত জেনে তারা সহিংসতা ও অবৈধ টাকার মাধ্যমে ভোট প্রভাবিত করার অপচেষ্টা চালাচ্ছে।

তিনি বলেন, চুরি করে, জোর করে বা টাকা দিয়ে এবার ভোটারদের আকৃষ্ট করা যাবে না। জনগণ এখন সচেতন। আমরা চাঁদাবাজ ও দখলবাজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। জনগণকে সঙ্গে নিয়েই আমরা বিজয়ী হবো, ইনশাল্লাহ।

সাম্প্রতিক হামলার প্রসঙ্গ তুলে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, আমাদের ভাইদের রক্ত ঝরানো হয়েছে। এ অন্যায়ের চরম মূল্য দিতে হবে। প্রশাসন যদি নিরপেক্ষভাবে দায়িত্ব পালন না করে, তাহলে জনগণকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবো।

প্রশাসনের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে সাইফুল হক বলেন, আমাদের ধৈর্যের পরীক্ষা নেবেন না। ২৪ ঘণ্টার মধ্যে চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার করতে হবে। অন্যথায় আমরা থানা ও নির্বাচন কমিশন অফিস ঘেরাও করতে বাধ্য হবো। অবিলম্বে দোষীদের শনাক্ত করে গ্রেফতার করুন এবং একটি সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনি পরিবেশ নিশ্চিত করুন।

প্রতিবাদ সমাবেশে এ সময় আনোয়ারুজ্জামান আনোয়ার, আকবর খান, এল রহমানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা সন্ত্রাস ও হামলার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন এবং দ্রুত দোষীদের গ্রেফতারের দাবি জানান।

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন: তিন প্রার্থীর সাক্ষাৎকার নিল বিএনপি

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক সন্ধ্যায়

ডেঙ্গু প্রতিরোধে প্রতি ওয়ার্ডে পরিচ্ছন্নতা কার্যক্রম চালানোর আহ্বান যুবদলের

স্বাস্থ্য পরীক্ষার জন্য মালয়েশিয়া গেলেন মির্জা আব্বাস

শহিদ ও আহতদের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের সবার নৈতিক দায়িত্ব

সরকারকে সহযোগিতা করাই দলের দায়িত্ব: যুবদল সভাপতি মুন্না

সাংস্কৃতিক কর্মী বাহিনী ছাড়া রাজনৈতিক আন্দোলন সফল হয় না: রিজভী

রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

অবিলম্বে ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি অপসারণ চাইল ছাত্রদল

স্থানীয় নির্বাচনে যে কঠিন পরীক্ষার মুখোমুখি বিএনপি