হোম > রাজনীতি > বিএনপি

দুর্নীতির লাগাম টানতে ধানের শীষকে বিজয়ী করতে হবে

ফেনীর জনসভায় তারেক রহমান

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দুর্নীতির লাগাম টেনে ধরতে হলে ১২ তারিখে ধানের শীষকে বিজয়ী করতে হবে। বিএনপি সরকার গঠনে সক্ষম হলে খালেদা জিয়ার রেখে যাওয়া কাজগুলো আমরা আবার চালু করব। শহীদ জিয়ার কর্মসূচিগুলো আমরা আবার চালু করব যাতে করে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়।

রোববার সন্ধ্যায় ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনি জনসভায় এ কথা বলেন তারেক রহমান।

তারেক রহমান বলেন, আমি হয়ত আপনাদের সামনে আমাদের অন্য রাজনৈতিক প্রতিপক্ষ যারা আছে সেই প্রতিপক্ষদের সম্পর্কে অনেক কথা বলতে পারতাম। কিন্তু সেই প্রতিপক্ষদের সম্পর্কে যদি আমি কোনও কথা বলি, তাতে জনগণের কি কোনও লাভ হবে? জনগণের কোনও লাভ হবে না।

তিনি বলেন, জনগণের লাভ তখনই হবে যখন আমরা পরিকল্পিতভাবে খাল খনন করতে পারব, স্বাস্থ্যসেবা দিতে পারব, তরুণদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারব, আইনশৃঙ্খলা সঠিক রাখতে পারব তখনই জনগণের লাভ হবে।

বিএনপির চেয়ারম্যান আরও বলেন, রাজনৈতিক প্রতিপক্ষ সম্পর্কে অনেক কথাই বলা যায় কিন্তু তাতে জনগণের কোনও লাভ হবে না। ৫ আগস্টের পরে দেশের মানুষ পরিবর্তন চায় যে পরিবর্তনের ফলে দেশের মানুষের সমস্যা ধীরে ধীরে কমে আসবে। সে জন্য আমাদের কাজ করতে হবে।

আপনাদের দ্বারাই আগুন-সন্ত্রাস সম্ভব: আ. লীগকে সমাজকল্যাণ মন্ত্রী

‘বিরোধী দল লংমার্চের নামে শোভাযাত্রা করলেও আওয়ামী সন্ত্রাসের বিরুদ্ধে টুঁ শব্দটিও করছে না’

আ.লীগের সন্ত্রাস ঠেকাতে মাঠে থাকবে বিএনপি

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন: তিন প্রার্থীর সাক্ষাৎকার নিল বিএনপি

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক সন্ধ্যায়

ডেঙ্গু প্রতিরোধে প্রতি ওয়ার্ডে পরিচ্ছন্নতা কার্যক্রম চালানোর আহ্বান যুবদলের

স্বাস্থ্য পরীক্ষার জন্য মালয়েশিয়া গেলেন মির্জা আব্বাস

শহিদ ও আহতদের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের সবার নৈতিক দায়িত্ব

সরকারকে সহযোগিতা করাই দলের দায়িত্ব: যুবদল সভাপতি মুন্না

সাংস্কৃতিক কর্মী বাহিনী ছাড়া রাজনৈতিক আন্দোলন সফল হয় না: রিজভী