হোম > রাজনীতি > বিএনপি

হাসনাত আবদুল্লাহর প্রতিদ্বন্দ্বী মঞ্জুরুলের ভাগ্য নির্ধারণ কাল

মুজাহিদ খান, আত্রাই (নওগাঁ)

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এই মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ প্রতিদ্বন্দ্বী ও বিএনপির মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী প্রার্থিতা ফিরে পেতে আপিল বিভাগে লিভ টু আপিলের ওপর শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আদেশের জন্য রোববার (১ ফেব্রুয়ারি) দিন রাখা হয়েছে।

প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন বেঞ্চ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) আদেশের এই দিন ধার্য করেন। রোববার কার্যতালিকায় আবেদনটি ১০৩ নম্বর ক্রমিকে রয়েছে।

ঋণখেলাপির অভিযোগ এনে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিলে ইসিতে আবেদন করেন ওই আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আবদুল্লাহ।

গত ১৭ জানুয়ারি বিকেলে কুমিল্লা-৪ আসনে ঋণখেলাপির অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। তার প্রার্থিতা ফিরে পেতে মনোনয়নপত্র বাতিল করে ইসির সিদ্ধান্তের বৈধতা নিয়ে হাইকোর্টে রিট করেছিলেন।

হাসিনাকে দেশে পেলে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষেও রক্ষা করা কঠিন হবে: দুদু

রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর জন্মদিনে শিশুর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ছাত্রদল নেতা আউয়ালের

ফ্যাসিস্টদের দমনে কঠোর হবে সরকার: রিজভী

প্রধানমন্ত্রীর জন্মদিনে ৬২টি বৃক্ষ রোপণ করলেন ছাত্রদল নেতা বাসিত

প্রধানমন্ত্রীর জন্মদিনে ছিন্নমূলদের পাশে ছাত্রদল নেতা রুয়েল

আওয়ামী সন্ত্রাসীদেরকে তাদের ভাষায়ই জবাব দেবে ছাত্রদল: রাকিব

যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তাৎক্ষণিক মোকাবিলায় মাঠে থাকবে বিএনপি

আ.লীগকে শান্তিতে থাকতে না দেওয়ার হুঁশিয়ারি যুবদলের

আওয়ামী সন্ত্রাসের প্রতিবাদে বিভিন্ন স্থানে বিক্ষোভ