হোম > রাজনীতি > বিএনপি

ড. ইউনূসের কাছে আমরা ঋণী, তাকে হেনস্তাকারীরা স্বৈরাচার: আবিদ

আমার দেশ অনলাইন

নোবেলজয়ী অর্থনীতিবিদ ও সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তা ও তার বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়েছেন ছাত্রদল নেতা আবিদুল ইসলাম খান। তিনি বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের জন্য রাজনৈতিক মতপার্থক্য ও ভিন্নতার ঊর্ধ্বে উঠে ড. ইউনূসের কাছে বাংলাদেশের মানুষ ঋণী।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এসব কথা বলেন আবিদুল ইসলাম খান।

স্ট্যাটাসে আবিদুল ইসলাম খান বলেন, ‘আমরা আজকে যে গণতান্ত্রিক বাংলাদেশ ফিরে পেয়েছি, তা জুলাই গণঅভ্যুত্থানেরই ফল। ড. ইউনূস জুলাই গণঅভ্যুত্থানেরই অংশ, আমাদের দীর্ঘদিনের সংগ্রামের শেষ পেরেক। তাই রাজনৈতিক মতপার্থক্য কিংবা ভিন্নতার বাইরেও জুলাইয়ের জন্য ড. ইউনূসের কাছে আমরা ঋণী।’

ড. ইউনূসকে হেনস্তাকারীদের সমালোচনা করে তিনি আরো বলেন, ‘ড. ইউনূসকে হেনস্তাকারী স্বৈরাচারী শক্তির তীব্র বিরোধিতা করি, নিন্দা জানাই। বিদেশে বসে ভেজা বিড়ালের মতো এসব হ্যারেজমেন্ট না করে সাহস থাকলে দেশে এসে আমাদের ফেস করুন, আমরা এখনো রাজপথেই আছি।’

স্ট্যাটাসের শেষাংশে জুলাই গণঅভ্যুত্থানের প্রশ্নে স্বৈরাচারবিরোধী রাজনৈতিক শক্তিগুলোর ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন ছাত্রদল নেতা আবিদুল ইসলাম খান। তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, জুলাইয়ের প্রশ্নে বাংলাদেশে স্বৈরাচারবিরোধী সব রাজনৈতিক শক্তি সর্বদা ঐক্যবদ্ধ রয়েছে এবং থাকবে, ইনশাআল্লাহ।

গুপ্ত ও ফ্যাসিস্ট মিলে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে: হুইপ বকুল

সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন আহমেদের মৃত্যুতে প্রতিমন্ত্রী ইশরাকের শোক

বিএনপিকে হাসিনার ভূতে ধরেছে: মামুনুল হক

জনগণকে প্রতিপক্ষ বানিয়ে কেউ সফল হতে পারে না: প্রতিমন্ত্রী

বিএনপির সংসদীয় দলের বৈঠক সন্ধ্যায়

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের মতামতকে গুরুত্ব দিতে হবে: রিজভী

চাকরির পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসে ছাত্রদলের নিন্দা, জড়িতদের গ্রেপ্তারের দাবি

রেমিট্যান্স শাটডাউনের হুমকি চরম দেশবিরোধী ও মানবতাবিরোধী: রিজভী

অপরাধীদের কোনো রাজনৈতিক পরিচয় নেই, তারা শুধুই সুবিধাবাদী: ববি হাজ্জাজ

নতুন-পুরোনোদের সমন্বয়ে কমিটি গঠনের পরিকল্পনা