হোম > রাজনীতি > বিএনপি

হাসিনাকে নিয়ে তারেক রহমানের বক্তব্যের সমালোচনায় আসিফ

আমার দেশ অনলাইন

আসিফ মাহমুদ ও তারেক রহমান। ছবি: সংগৃহীত

জনগণ চাইলে শেখ হাসিনার সন্তানরা রাজনীতিতে ফিরতে পারে—রয়টার্সকে তারেক রহমানের দেওয়া বক্তব্যের সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ।

শনিবার এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ সমালোচনা করেন।

আসিফ মাহমুদ বলেন, ‘জনগণ ‍যদি শেখ হাসিনার সন্তানদের রাজনীতিতে ফেরাতে চাইত, তাহলে বাংলাদেশের মানুষের অভ্যুত্থানের প্রয়োজন পড়ত না; ২৪০০ মানুষের জীবন দেওয়ার প্রয়োজন হতো না। জনগণ ১৯৭৫ সালে বাকশালও চায়নি। কিন্তু শেখ হাসিনাকে রাজনীতিতে ফিরিয়ে এনে জিয়াউর রহমান ভুল করে ছিলেন। তার খেসারত তিন যুগ ধরে দিতে হয়েছে। খালেদা জিয়াকেও দিতে হয়েছে।’

তিনি বলেন, ‘কোনো কোনো রাজনৈতিক নেতা ক্ষমতার লোভে এতটাই অন্ধ হয়ে গিয়েছেন যে, তার মায়ের সাথে কী ঘটেছিল সেটাও ভুলে গেছেন। বিএনপি এসব পদক্ষেপের মাধ্যমে জনবিরোধী অবস্থান নিয়েছে। শেখ হাসিনাকে রাজনীতিতে ফেরানোর কথা বলে তারেক রহমান একই ভুল করছেন। এমন হলে এনসিপি জনগণকে সাথে নিয়ে তার জবাব দেবে।’

বিএনপি জুলাই সনদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে অভিযোগ করে তিনি বলেন, তাদের ইশতেহারে পার্লামেন্টের উচ্চকক্ষে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব নিয়ে কোনো ধারণা নেই।

নির্বাচন কমিশন (ইসি) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থীদের ক্ষুদ্র কারণে শোকজ করছে বলেও অভিযোগ করেন তিনি।

পর্দার বিধান সুরক্ষা: পরীক্ষায় ছাত্রীদের ফিঙ্গারপ্রিন্ট ব্যবহারের নির্দেশ আল-হাইআতুল উলয়ার

অবৈধ দখল উচ্ছেদে পুরান ঢাকায় ডিএসসিসির সমন্বিত অভিযান

ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১৩২৪

বিআরটিএ তুরাগ কার্যালয়ে আনসারের অভিযান, দালাল চক্রের ৩ সদস্য আটক

মোহনগঞ্জে সাড়ে ৮ কোটি টাকার পর্যটন কেন্দ্রে নেই পর্যটক

‘স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধে অংশ নেওয়া একমাত্র প্রেসিডেন্ট জিয়াউর রহমান’

ইমরান খানের মুক্তি এখন আন্তর্জাতিক ইস্যু, কারাবন্দি রেখে বেকায়দায় সরকার

রায়পুরায় আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ যুবক আটক

জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১৪ কর্মকর্তা-কর্মচারীর নামে মামলা

জিয়া-খালেদার মাজারে শ্রদ্ধা শেষে পরিচ্ছন্নতা কার্যক্রমে ছাত্রদল