হোম > রাজনীতি > বিএনপি

স্বাস্থ্যখাতে দুর্নীতি দূরীকরণ ও সাধারণ মানুষের সেবা নিশ্চিত করবে বিএনপি

ফ্রি মেডিক্যাল ক্যাম্পে ডা. রফিকুল

স্টাফ রিপোর্টার

বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নির্দেশনা ও সততা অনুসরণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দীর্ঘদিন ধরে মানুষের পাশে দাঁড়িয়ে এসেছে। করোনা, বন্যা, খরা ও অন্যান্য সংকটময় সময়ে দলটি সাধারণ মানুষের পাশে থেকে সহায়তা প্রদান করেছে। স্বাস্থ্যখাতে দুর্নীতি দূরীকরণ ও সাধারণ মানুষের সেবা নিশ্চিত করবে বিএনপি।

সোমবার (২৬ জানুয়ারি) রাজধানীর ভাসানটেক সাগরিকা বস্তিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী চিকিৎসকদের উদ্দ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও চিকিৎসা সেবা প্রধান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ডা. রফিকুল ইসলাম জানান, বস্তিবাসী ও নিম্নআয়ের মানুষদের জন্য বিশেষ মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়েছে, যেখানে বয়স্ক থেকে শিশু পর্যন্ত সকলকে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, দলের চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের পাশে থেকে তাদের সমস্যাগুলো বোঝেন এবং ভবিষ্যতে নির্বাচিত হলে দেশের স্বাস্থ্যখাত ও উন্নয়নমূলক কার্যক্রমে বিশেষ গুরুত্ব দেবেন। স্বাস্থ্যখাতের দুর্নীতি রোধ, গর্ভবতী মা ও শিশুদের স্বাস্থ্য উন্নয়ন, আধুনিক রেফারেল ব্যবস্থা, ভ্যাকসিনেশন সমস্যা সমাধান এবং স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়ন এগুলোর ওপর বিশেষ কাজ চলছে।

ডা. রফিকুল ইসলাম নির্বাচনি পরিবেশে দলের কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, সকালে ফজরের নামাজের পর ভোট কেন্দ্রে পৌঁছে মানুষের ভোট নিশ্চিত করতে হবে এবং ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত কাজ চালিয়ে যেতে হবে। গণতন্ত্রের দীর্ঘ ১৭ বছরের লড়াইয়ের সুফল জনগণ পাবে, যদি সবাই একসাথে কাজ করে।

এ সময় ভাষানটেক থানা বিএনপির সভাপতি কাদের মাহমুদ, ওই অঞ্চলের সাবেক তিনবারের মহিলা কমিশনার আমিনাসহ সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রয়াত বিএনপি নেতা নোমানের নামে মন্ত্রণালয়ের আমন্ত্রণ

সস্তা রাজনীতি পরিহার করে সুস্থ ধারার রাজনীতিতে ফিরুন

জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস

মুশফিকুল ফজল আনসারীকে দেখতে সিএমএইচে বিএনপির স্বাস্থ্য সম্পাদক

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন

আওয়ামী লীগ আর গণতন্ত্র কখনোই একসঙ্গে যায়নি

গণতন্ত্রের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান

মিডিয়া এখন বিজনেস হাউসের প্রতিনিধি হয়ে গেছে

উত্তরায় বিএনপি নেতাকর্মীদের পরিচ্ছন্নতা অভিযান

শহীদ জিয়ার সমাধিতে যুবদলের নবগঠিত কমিটির শ্রদ্ধা নিবেদন