হোম > রাজনীতি > বিএনপি

লুটপাট নয়, জনগণের অধিকার চাই: সাইফুল হক

স্টাফ রিপোর্টার

ঢাকা-১২ আসনের বিএনপি সমর্থিত প্রার্থী ও বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, দমন-পীড়ন নয়, গণতন্ত্র চাই। লুটপাট নয়, জনগণের অধিকার চাই। কোদাল মার্কা মানে মেহনতি মানুষের প্রতীক, কোদাল মার্কা মানে সংগ্রাম ও অধিকার আদায়ের শপথ।

বুধবার তেজগাঁওয়ের নাবিস্কো থেকে সাইফুল হকের নির্বাচনি গণসংযোগ ও প্রচার মিছিল শুরু হয়। এ সময় মিছিল পূর্ব পথসভায় তিনি এসব কথা বলেন।

সাইফুল হক আরও বলেন, জনগণের ভোটাধিকার, গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার সংগ্রামে রাজপথের দীর্ঘ সংগ্রাম থেকে এবার নির্বাচনি সংগ্রামে অবতীর্ণ হয়েছি। এ সংগ্রামেও বিজয়ের জন্য আমি আশাবাদী। এ আসনে এবার মানুষ নাগরিক সেবা নিশ্চিত এবং সন্ত্রাস, চাঁদাবাজি, জুলুম ও মাদকের বিরুদ্ধে কোদাল মার্কাকে বিজয়ী করবেন।

সমাবেশের পর নাবিস্কো মোড় থেকে লিচুবাগান, নাখালপাড়া ও রেলগেট হয়ে আরজতপাড়া নামিরা হোটেল পর্যন্ত প্রচার মিছিল ও গণসংযোগ করেন।

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন: তিন প্রার্থীর সাক্ষাৎকার নিল বিএনপি

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক সন্ধ্যায়

ডেঙ্গু প্রতিরোধে প্রতি ওয়ার্ডে পরিচ্ছন্নতা কার্যক্রম চালানোর আহ্বান যুবদলের

স্বাস্থ্য পরীক্ষার জন্য মালয়েশিয়া গেলেন মির্জা আব্বাস

শহিদ ও আহতদের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের সবার নৈতিক দায়িত্ব

সরকারকে সহযোগিতা করাই দলের দায়িত্ব: যুবদল সভাপতি মুন্না

সাংস্কৃতিক কর্মী বাহিনী ছাড়া রাজনৈতিক আন্দোলন সফল হয় না: রিজভী

রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

অবিলম্বে ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি অপসারণ চাইল ছাত্রদল

স্থানীয় নির্বাচনে যে কঠিন পরীক্ষার মুখোমুখি বিএনপি