হোম > রাজনীতি > বিএনপি

২০ বছর পর ফেনীতে তারেক রহমান

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ফেনীর মাটিতে ২০ বছর পর পা রাখলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ রোববার সন্ধ্যায় ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে দলীয় নির্বাচনি জনসভায় যোগ দেন তিনি।

তারেক রহমানের আগমন উপলক্ষে রোববার সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জনসভাস্থলে আসছে তারা। ফেনী ছাড়াও দলীয় প্রধানের এ জনসভায় নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার নেতাকর্মীরাও জড়ো হচ্ছে।

দুপুরে জনসভাস্থলে প্রবেশে ফেনী সরকারি কলেজ ফটকে তল্লাশি করছেন আইনশৃঙ্খলা বাহিনী। ফেনী ছাড়া নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলা থেকে বাস, মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহনে করে আসা নেতাকর্মীরা শহরের প্রবেশমুখে এসে মিছিল নিয়ে সমাবেশস্থলে প্রবেশ করছে। নেতাকর্মীদের অনেকের হাতে দলীয় প্রতীক ধানের শীষ শোভা পাচ্ছে। আবার দলীয় মনোগ্রাম সম্বলিত টি-শার্ট, পাঞ্জাবি, মাফলার পরে এসেছে বহু নেতাকর্মী।

নোয়াখালীর চাটখিল থেকে আসা হাবিবুর রহমান বলেন, আমরা বেগম খালেদা জিয়ার সঙ্গে রাজনীতি করেছি। সেই স্মৃতি জড়িয়ে এখন তারেক রহমানের সঙ্গে কাজ করব। কিছুটা কষ্ট হলেও দলীয় প্রধানকে দেখার এ সুযোগ হাতছাড়া করতে চাইনি।

আপনাদের দ্বারাই আগুন-সন্ত্রাস সম্ভব: আ. লীগকে সমাজকল্যাণ মন্ত্রী

‘বিরোধী দল লংমার্চের নামে শোভাযাত্রা করলেও আওয়ামী সন্ত্রাসের বিরুদ্ধে টুঁ শব্দটিও করছে না’

আ.লীগের সন্ত্রাস ঠেকাতে মাঠে থাকবে বিএনপি

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন: তিন প্রার্থীর সাক্ষাৎকার নিল বিএনপি

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক সন্ধ্যায়

ডেঙ্গু প্রতিরোধে প্রতি ওয়ার্ডে পরিচ্ছন্নতা কার্যক্রম চালানোর আহ্বান যুবদলের

স্বাস্থ্য পরীক্ষার জন্য মালয়েশিয়া গেলেন মির্জা আব্বাস

শহিদ ও আহতদের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের সবার নৈতিক দায়িত্ব

সরকারকে সহযোগিতা করাই দলের দায়িত্ব: যুবদল সভাপতি মুন্না

সাংস্কৃতিক কর্মী বাহিনী ছাড়া রাজনৈতিক আন্দোলন সফল হয় না: রিজভী