হোম > রাজনীতি > বিএনপি

মির্জা আব্বাসের সুস্থতা কামনায় লাইফ এইড বাংলাদেশের দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এমপির দ্রুত সুস্থতা কামনায় কোরআন খতম ও বিশেষ দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছে সামাজিক সংগঠন লাইফ এইড বাংলাদেশ।

শুক্রবার রাজধানীর মিরপুরে অবস্থিত সিরাজিয়া ইসলামিয়া এতিমখানা প্রাঙ্গণে বাদ আসর এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পবিত্র কোরআন খতম, মিলাদ ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়।

লাইফ এইড বাংলাদেশের সভাপতি নেছার উদ্দিনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনটির নেতৃবৃন্দ, আলেম-ওলামা, এতিমখানার শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীরা অংশ নেন।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে নেছার উদ্দিন বলেন, মির্জা আব্বাস একজন বীর মুক্তিযোদ্ধা ও গণমানুষের নেতা। সাধারণ কাউন্সিলর থেকে জনগণের প্রত্যক্ষ ভোটে তিনি এমপি ও মেয়র নির্বাচিত হয়েছেন। একই সঙ্গে তিনি সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বও পালন করেছেন।

তিনি আরও বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি তৃণমূল কর্মী থেকে জাতীয় পর্যায়ের নেতৃত্বে উঠে এসে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের ধারাবাহিকতায় তিনি আজও জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। নেছার উদ্দিন বলেন, আমরা মহান আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ যেন মির্জা আব্বাসকে দ্রুত সুস্থতা ও দীর্ঘ নেক হায়াত দান করেন। তিনি যেন পুনরায় সুস্থ হয়ে দেশ ও জনগণের সেবায় আত্মনিয়োগ করতে পারেন এটাই আমাদের প্রত্যাশা। দোয়া ও মোনাজাতে মির্জা আব্বাসের সুস্থতা, দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।

এমই

অপরাধীদের আশ্রয় না দিয়ে হস্তান্তর করুন, ভারতকে দুদু

রাড্ডা সেন্টার ও স্টুডিওতে হামলার ঘটনায় বিএনপি বিব্রত, তবে জড়িত নয়: প্রিন্স

জনগণই বিএনপির শক্তির উৎস, কোনো বাহিনীনির্ভর দল নয়: প্রতিমন্ত্রী ইশরাক

গণহত্যা ও গুম-খুনের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

আপনাদের দ্বারাই আগুন-সন্ত্রাস সম্ভব: আ. লীগকে সমাজকল্যাণ মন্ত্রী

‘বিরোধী দল লংমার্চের নামে শোভাযাত্রা করলেও আওয়ামী সন্ত্রাসের বিরুদ্ধে টুঁ শব্দটিও করছে না’

আ.লীগের সন্ত্রাস ঠেকাতে মাঠে থাকবে বিএনপি

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন: তিন প্রার্থীর সাক্ষাৎকার নিল বিএনপি

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক সন্ধ্যায়

ডেঙ্গু প্রতিরোধে প্রতি ওয়ার্ডে পরিচ্ছন্নতা কার্যক্রম চালানোর আহ্বান যুবদলের