হোম > রাজনীতি > বিএনপি

​দীর্ঘ ১৮ বছর পর মানিকছড়িতে বিএনপির কাউন্সিল, নতুন নেতৃত্বে হাবিব-মীর-নুরুজ্জামান

উপজেলা প্রতিনিধি, মানিকছড়ি (খাগড়াছড়ি)

দীর্ঘ দেড় যুগ পর জমকালো আয়োজনে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা বিএনপির ত্রিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুমা উপজেলা অডিটোরিয়াম মাঠে আয়োজিত কাউন্সিলে নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়।

কাউন্সিল উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হাবিবুর রহমান হাবিব। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি-২৯৮ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিন্নাত বীথি, খাগড়াছড়ি জেলা মারমা ঐক্য পরিষদের সভাপতি ম্রাসাথোয়াই মারমা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আফছার, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক এম.এ. করিম, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এনামুল হক এনাম, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও মানিকছড়ি উপজেলা বিএনপির সমন্বয়ক মোশাররফ হোসেন, অর্থ সম্পাদক মো. কামাল উদ্দিন দীপ্ত, সহকোষাধ্যক্ষ জহির আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাগর নোমান, ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশনের প্রধান সংগঠক মিজানুর রহমান এবং উপজেলা বিএনপির সদস্য সচিব মো. মীর হোসেনসহ দলীয় নেতাকর্মীরা।

কাউন্সিলের আগে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ওয়াদুদ ভূঁইয়া বলেন, সরকারি উন্নয়নের বরাদ্দ যথাযথ স্থানে পৌঁছাতে হবে। অসহায় ও দরিদ্র মানুষের যেন কোনো ধরনের হয়রানি বা দুর্ভোগ না হয়, সেদিকে সবাইকে নজর রাখতে হবে।

তিনি আরও বলেন, নতুন নেতৃত্বে গঠিত বিএনপির কমিটি তৃণমূলে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে কাজ করবে। সাংগঠনিক শক্তি বৃদ্ধির কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।

পরে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও মানিকছড়ি উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক মোশাররফ হোসেন প্রধান অতিথির অনুমতিক্রমে নতুন কমিটির নেতাদের নাম ঘোষণা করেন।

ঘোষিত কমিটিতে মো. হাবিবুর রহমান হাবিবকে সভাপতি, মো. মীর হোসেনকে সাধারণ সম্পাদক এবং অবসরপ্রাপ্ত শিক্ষক মো. নুরুজ্জামান মাস্টারকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। এ সময় ১০১ সদস্যবিশিষ্ট উপজেলা বিএনপির কমিটির নাম ঘোষণা করা হয়।

এমএমআর

মুসলমানদের কারণে নয়, সনাতন ধর্মাবলম্বীদের কারণেই তারেক রহমান আজ প্রধানমন্ত্রী: এমপি বুলু

সড়কে মাফিয়াতন্ত্রের অবসান ঘটাতে হবে

আবরার হত্যার প্রতিবাদই ফ্যাসিবাদবিরোধী আন্দোলনকে তীব্র করেছে: রিজভী

সরকারকে ঝামেলায় ফেলতে পতিত দোসররা নাশকতা করছে: রিজভী

আ.লীগ নেতাকে প্রত্যয়নে বিএনপির দুই নেতার পদ স্থগিত

রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল নেতা ডা. তাইফ

আমিনুল হককে সভাপতি চেয়ে গুলশানে নেতাকর্মীদের মিছিল

তিন মাসের মধ্যে দেশ থেকে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ

আমিনুল-মোস্তফার নেতৃত্বাধীন ঢাকা উত্তর বিএনপির কমিটি বিলুপ্ত

ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটি বিলুপ্ত