হোম > রাজনীতি > বিএনপি

আগামীর বাংলাদেশ চলবে জনগণের ভোটের রায়ে

বরিশালে নির্বাচনি জনসভায় তারেক রহমান

আমার দেশ অনলাইন

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামীর বাংলাদেশ চলবে জনগণের ভোটের রায়ে। জনগণকে নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করা একটি দল ক্ষমতায় গেলে মানুষের জীবন দুর্বিসহ করে তুলবে।

বুধবার বেলা সোয়া ১টার দিকে বরিশালের বেলস পার্ক মাঠের নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশে নতুন জালেমের আর্বিভাব ঘটেছে। গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেম হিসেবে আর্বিভূত হয়েছে।

তিনি বলেন, একটি দল জাল ব্যালট পেপার ছাপাচ্ছে। নিরীহ মা-বোনদের থেকে বিকাশ নম্বর নিচ্ছে। যারা নির্বাচনের আগে প্রতারণা করছে, তারা কিভাবে সৎ মানুষের শাসন প্রতিষ্ঠা করতে করবে।

বিএনপি চেয়ারম্যান বলেন, নেতাদের বলব, ১৩ তারিখ থেকে আগামী ৫ বছর জনগণের পা ধরে থাকবেন। জনগণ পাশে না থাকলে কি হয়- সেটি ৫ আগস্ট দেখা গিয়েছিল।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শাসনামলে নারী শিক্ষার প্রসারে গৃহীত পদক্ষেপগুলো স্মরণ করেন তারেক রহমান বলেন, বিএনপিই প্রথম বাংলাদেশে নারীদের জন্য ইন্টারমিডিয়েট পর্যন্ত শিক্ষা অবৈতনিক করেছিল। আগামী দিনেও বিএনপি ক্ষমতায় আসলে নারীদের কর্মসংস্থান ও মর্যাদা রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।

এর আগে দীর্ঘ দুই দশক পর বরিশালে পৌঁছে নির্বাচনী জনসভায় যোগ দেন বিএনপি চেয়ারম্যান। ঢাকা থেকে হেলিকপ্টারে করে বরিশালে পৌঁছানোর পর বরিশাল নগরীর ঐতিহাসিক বেলস পার্ক ময়দানে জনসভায় উপস্থিত হন তিনি।

রোগী সেজে গহনা চুরি, এক্সরের পর পেটে মিলল স্বর্ণের জোড়া চেইন

মেসির জন্য বাংলাদেশের ভালোবাসা

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ঢাবিতে বৃক্ষরোপণ-পরিচ্ছন্নতা অভিযান ছাত্রদলের

চাঁদপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে এসে কর্মীর মৃত্যু

খেলাপি ঋণ আদায়ে নতুন আইন চান গভর্নর, সংসদে উত্থাপনের তাগিদ

সীতাকুণ্ডে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ, গুলি-ককটেল বিস্ফোরণের অভিযোগ

আগস্টে রপ্তানি আয় বেড়েছে ১৩ শতাংশ

প্রধানমন্ত্রীর নজর দেশের ২০ কোটি মানুষের ওপর: মুক্তিযুদ্ধমন্ত্রী

আব্দুল্লাহপুর ফ্লাইওভারে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

স্থানীয় সরকার নির্বাচন হবে সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ: মঈন খান