হোম > রাজনীতি > ইসলামী আন্দোলন

জোটে ফেরার বিষয়ে যা জানাল চরমোনাইয়ের দল

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

জামায়াতে ইসলামীর ১১ দলের নির্বাচনি জোট থেকে বেরিয়ে গেছে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। গত ১৬ জানুয়ারি দলটি ২৬৮টি আসনে এককভাবে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দেয়।

এরপরই জামায়াতের সেক্রেটারি জেনারেল আহসান মাহবুব জুবায়ের জানান, ইসলামী আন্দোলনকে ফেরাতে উচ্চ পর্যায়ে আলোচনা চলমান।

এছাড়া ইসলামী আন্দোলন জোটে ফিরবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন জোটের অন্যতম দল এনসিপির নির্বাচন পরিচালন কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ।

তবে ইসলামী আন্দোলন জোটে ফিরবে কি না, তা স্পষ্ট করে দিয়েছেন দলটির সাংগঠনিক সম্পাদক ইফতেখার মাহমুদ তারেক।

একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন, ইসলামী আন্দোলনের জোটে ফেরার আর কোনো সম্ভাবনা নেই। এককভাবে নির্বাচন করবে দলটি।

ইফতেখার মাহমুদ তারেক বলেন, ‘জোট প্রত্যাহারের পরে আমরা ২৬৮ আসনে হাতপাখা প্রতীকে নির্বাচন করব। সেখানে সমঝোতা নিয়ে আবারও এ জাতীয় কোনো কূপে পা দেওয়ার ইচ্ছা দলের নেই। পর্যালোচনার পর মতামত নিয়ে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। অতএব আর কোনো সম্ভাবনা দেখি না।’

জ্বালানি তেলের দাম ২০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত জনজীবনকে বিপর্যস্ত করবে

ঢাকা দক্ষিণ সিটিতে নাগরিকের প্রতি দায়বদ্ধতা নিয়ে কাজ করুন

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো সময়ক্ষেপণ মানা হবে না: ইসলামী আন্দোলন

সম্পত্তি হস্তান্তর আইন বাতিল না করলে সব বিভাগীয় শহরে সমাবেশ-বিক্ষোভ

জাতিসংঘের সভাপতির মেয়াদ শেষের আগেই রোহিঙ্গা ইস্যুর সমাধানের প্রত্যাশা জনগণের

সমাধান করতে না পারলে দায়িত্ব ছাড়ুন: গাজী আতাউর

‘জুলাই জাদুঘরে আংশিক প্রদর্শনী, ইতিহাস বিকৃতির পাঁয়তারা’

ইসলামের নীতি-আদর্শে গুণান্বিতদের মাধ্যমেই রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামের পতাকা উড়বে: চরমোনাই পীর

বুলবুল হত্যার বিচার নিশ্চিতের দাবি ফয়জুল করীমের

জনপ্রত্যাশাকে গুরুত্ব দিয়ে রাষ্ট্রপরিচালনা করুন