হোম > রাজনীতি > ইসলামী আন্দোলন

বাকি ৩২ আসনে কাদের সমর্থন দেবে, জানাল ইসলামী আন্দোলন

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে যাচ্ছে না বলে ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন। শুক্রবার দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।

তিনি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৬৮ আসনে প্রার্থীরা মাঠে কাজ করছেন। তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তারা কেউ মনোনয়ন প্রত্যাহার করবেন না। ৩২ আসন এখনও বাকি আছে। এই ৩২ আসনে কাদের সমর্থন দেব, সেটা আমরা মনোনয়নপত্র প্রত্যাহারের পরে আমাদের ডিসাইট করব। আমাদের আদর্শ এবং লক্ষ্যের সাথে যাদের মিল হবে, তাদের ইনশাআল্লাহ আমরা সমর্থন দেব।

গাজী আতাউর রহমান বলেন, ইসলামের নীতি আদর্শের ভিত্তিতে সবার অধিকার নিশ্চিত করা সম্ভব। ইসলাম প্রতিষ্ঠার রাজনীতিকে পবিত্র ইবাদত মনে করেন দলের নেতাকর্মীরা। তাই আমাদের কোনো হতাশা নেই।

এর আগে বৃহস্পতিবার ইসলামী আন্দোলন বাংলাদেশ জোটে থাকবে কি না তা নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। ওই দিন মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলের জরুরি বৈঠক হলেও তাতে অংশ নেয়নি ইসলামী আন্দোলন বাংলাদেশ। সেই গুঞ্জনের অবসান ঘটিয়ে শুক্রবারের সংবাদ সম্মেলনে দলটি তাদের অবস্থান স্পষ্ট করল।

জ্বালানি তেলের দাম ২০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত জনজীবনকে বিপর্যস্ত করবে

ঢাকা দক্ষিণ সিটিতে নাগরিকের প্রতি দায়বদ্ধতা নিয়ে কাজ করুন

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো সময়ক্ষেপণ মানা হবে না: ইসলামী আন্দোলন

সম্পত্তি হস্তান্তর আইন বাতিল না করলে সব বিভাগীয় শহরে সমাবেশ-বিক্ষোভ

জাতিসংঘের সভাপতির মেয়াদ শেষের আগেই রোহিঙ্গা ইস্যুর সমাধানের প্রত্যাশা জনগণের

সমাধান করতে না পারলে দায়িত্ব ছাড়ুন: গাজী আতাউর

‘জুলাই জাদুঘরে আংশিক প্রদর্শনী, ইতিহাস বিকৃতির পাঁয়তারা’

ইসলামের নীতি-আদর্শে গুণান্বিতদের মাধ্যমেই রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামের পতাকা উড়বে: চরমোনাই পীর

বুলবুল হত্যার বিচার নিশ্চিতের দাবি ফয়জুল করীমের

জনপ্রত্যাশাকে গুরুত্ব দিয়ে রাষ্ট্রপরিচালনা করুন