হোম > রাজনীতি > ইসলামী আন্দোলন

‘তেল ও এলপিজির উচ্চমূল্য বৃদ্ধি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়’

ইসলামী আন্দোলন বাংলাদেশ

স্টাফ রিপোর্টার

ছবি: সংগৃহীত

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরদিনই তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম এক লাফে ১৭ টাকা ৬২ পয়সা বাড়ানো হয়েছে। এখন প্রতি সিলিন্ডারের জন্য গ্রাহককে আগের চেয়ে ২১২ টাকা বেশি গুনতে হবে।

তিনি বলেন, এপ্রিলের শুরুতেও একবার দাম ৩৮৭ টাকা বাড়িয়ে ১ হাজার ৭২৮ টাকা করা হয়েছিল। শহরের সিংহভাগ মানুষ রান্নার জন্য এলপিজির ওপর নির্ভরশীল। এই মূল্যবৃদ্ধি তাদের খরচের ওপর চাপ তৈরি করবে এবং সামগ্রিক মুদ্রাস্ফীতি উস্কে দেবে। উচ্চহারে তেল ও এলপিজির মূল্যবৃদ্ধি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

সোমবার (২০ এপ্রিল) সকালে এক বিবৃতিতে মাওলানা গাজী আতাউর রহমান বলেন, যেকোনো অর্থনৈতিক সংকটে আইএমএফসহ আর্থিক প্রতিষ্ঠানগুলোর একটি সাধারণ পরামর্শ হলো সরকারের ব্যয় কমানো। আর সরকার ব্যয় কমানোর অর্থ হিসেবে জ্বালানির দাম বৃদ্ধি করে। অথচ আইএমএফ অন্য রাজস্ব বৃদ্ধির পরামর্শও দেয়। কিন্তু সরকার রাজস্ব আয় বৃদ্ধির পথে না হেঁটে সহজপন্থা হিসেবে জ্বালানির দাম বাড়িয়ে দেয়। জ্বালানির দাম বৃদ্ধির ফলে দৃশ্যত লিটারে ২০ টাকা বাড়লেও এর বহুমাত্রিক মূল্যস্ফীতির প্রভাব অনেক বেশি। সর্বত্র এর প্রভাব পড়ে, যা একজন নাগরিককে প্রতিটি কেনাকাটায় অতিরিক্ত অর্থ ব্যয় করতে বাধ্য করে।

তিনি বলেন, আমরা সরকারকে বলবো, জনগণের ওপর বোঝার চাপ বাড়িয়ে সংকট সমাধানের পথে হাঁটবেন না। বরং জনগণের বোঝা লাঘবের চেষ্টা করুন। বিশ্ববাজারে তেলের দাম বাড়লে যদি দেশে তেলের দাম বৃদ্ধি করতে হয়, তাহলে বিশ্ববাজারে যখন তেলের দাম কমে তখন দেশেও তেলের দাম কমানোর নীতি গ্রহণ করতে হবে। পাশাপাশি তেলের দাম বৃদ্ধির সঙ্গে সঙ্গে যে পণ্যের দাম বেড়েছে, তা কমানোর ব্যবস্থাও করতে হবে। কিন্তু আমাদের দেশে কখনো দাম কমে না। তাই সরকারকে বলবো, জ্বালানির দাম বৃদ্ধি পুনর্বিবেচনা করতে হবে এবং মানুষের কষ্ট লাঘবে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

এআরবি

বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করতে হবে: ইসলামী আন্দোলন

পশ্চিমবঙ্গকে মুসলমানদের জন্য অগ্নিগর্ভে পরিণত করেছে বিজেপি: ইসলামী আন্দোলন

ধর্ষকের প্রকাশ্য মৃত্যুদণ্ডকে মধ্যযুগীয় বলা ইসলামী মূল্যবোধের প্রতি অবজ্ঞা

স্বরাষ্ট্রমন্ত্রী জনতার আবেগের প্রতি উপহাস করেছেন: ইসলামী আন্দোলন

রামিসা হত্যার দ্রুত বিচার কার্যকর করতে হবে: খেলাফত আন্দোলন

শিক্ষাখাতে জিডিপির ৬ শতাংশ বরাদ্দসহ ১৫ দফা দাবি ছাত্র আন্দোলনের

শিশু রামিসা হত্যার ঘটনা ভয়ংকর বিভীষিকাময়: ইসলামী আন্দোলন

হামে আক্রান্ত শিশুদের মৃত্যু জাতির জন্য উদ্বেগজনক: খেলাফত মজলিস

জুলাই সনদ ও গণভোট বাস্তবায়নে প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে আছি: চরমোনাই পীর

ঢাকার দুই সিটিতে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী ঘোষণা