হোম > রাজনীতি > ইসলামী আন্দোলন

প্রতীক পেয়েই প্রচার, জরিমানা গুনতে হলো প্রার্থীকে

কুমিল্লা প্রতিনিধি

ছবি: আমার দেশ।

কুমিল্লা-৭ চান্দিনা সংসদীয় আসনে নির্বাচনি প্রতীক পেয়েই প্রচারণা করার অভিযোগে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২১ জানুয়ারী) বিকেলে চান্দিনা পশ্চিম বাজারস্থ ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার কার্যালয় সংলগ্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত এর সামনে পড়ে শোডাউনটি। এতে হাত পাখা প্রতীকের ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী মাও. এহতেশামুল হক কাসেমীকে নগদ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

জানা যায়- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী ২১ জানুয়ারি প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়। নির্বাচনি তফসিল অনুযায়ী, প্রতীক বরাদ্দের পরদিন ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিক প্রচারণার কথা থাকলেও হাত পাখা প্রতীকের প্রার্থী বুধবার (২১ জানুয়ারি) বিকেলে চান্দিনা মোকামবাড়ি শাহী ঈদগাহ মাঠ থেকে বিশাল একটি শোডাউন নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের একটি অংশসহ চান্দিনা উপজেলা সদরে প্রচারণা চালায়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নুর জানান-, ‘নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করার অপরাধে হাতপাখা প্রতীকের প্রার্থীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অবাধ, সুষ্ঠু নির্বাচন উপহার দিতে এমন অভিযান অব্যাহত থাকবে।’

এবিষয়ে হাতা পাখা প্রার্থী মাও. এহতেশামুল হক কাসেমীর ব্যবহৃত ফোনে একাধিকবার কল করলেও তিনি ফোন রিসিভ করেননি।

ইদ্রিস হত্যার বিচার দাবিতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ

বাজার নিয়ন্ত্রণে আনতে দলীয় সিন্ডিকেট ভেঙে দিন: মাওলানা কাইয়ূম

অবিলম্বে সংঘাত বন্ধ করতে হবে: চরমোনাই

রাজনৈতিক দুর্বৃত্তদের শাস্তি নিশ্চিত করতে হবে: ইসলামী আন্দোলন

ধর্ষক ও খুনিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে: ইসলামী ছাত্র আন্দোলন

বাসস ও এখন টিভির ঘটনা অশুভ সংস্কৃতির আলামত: ইসলামী আন্দোলন

বিএনপি জুলাই গণঅভ্যুত্থানকে অবজ্ঞা করেছে: ইসলামী আন্দোলন

জুলাই সনদের ভিত্তিতে ভোটের অনুপাতে উচ্চকক্ষ গঠন করতে হবে

বড় ব্যবধানে ভরাডুবি চরমোনাই পীরের তিন ভাইয়ের

তিন ভাইয়ের শোচনীয় পরাজয়, ১ জনের জামানত বাজেয়াপ্ত