হোম > রাজনীতি > জামায়াত

মিরপুরে মুসল্লিদের সঙ্গে বিরোধীদলীয় নেতার কুশল বিনিময়

স্টাফ রিপোর্টার

মিরপুরে মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন বিরোধীদলীয় নেতা। ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুর কাফরুলে নিজ নির্বাচনি এলাকার মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করলেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার কাফরুল উত্তর ৪নং ওয়ার্ডের খাদেমুল ইসলাম জামে মসজিদে তিনি নামাজের আগে উপস্থিত মুসল্লিদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্যও রাখেন।

নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজ-খবর নেন জামায়াত আমির।

এসময় তার সঙ্গে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইনসহ ঢাকা মহানগর উত্তর ও স্থানীয় নেতাকর্মী এবং সাধারণ এলাকাবাসী উপস্থিত ছিলেন।

গাজীপুরে দলীয় শিক্ষাশিবিরে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা

গাজীপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে দলের জেলা ও মহানগরী সেক্রেটারি/সহকারী সেক্রেটারিদের অংশগ্রহণে তিন দিনব্যাপী শিক্ষাশিবির অনুষ্ঠিত হচ্ছে। গত বৃহস্পতিবার শুরু হওয়া এ শিক্ষাশিবির শনিবার পর্যন্ত চলবে।

শুক্রবার সকালে শিক্ষাশিবিরের দ্বিতীয় দিনের অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংগঠনিক দিকনির্দেশনামূলক গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুমের সঞ্চালনায় অনুষ্ঠিত শিক্ষাশিবিরে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য আবদুর রব, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. মাওলানা খলিলুর রহমান মাদানী ও ড. মাওলানা ছামিউল হক ফারুকি এবং গাজীপুর মহানগরী আমির অধ্যাপক মুহাম্মাদ জামাল উদ্দিনসহ অন্যান্য স্থানীয় নেতারা।

র‌্যাবের জন্ম বিএনপির হাতে: ডা. শফিকুর রহমান

একীভূত পাঁচ ব্যাংকের আমানতের মুনাফায় হেয়ারকাট বাতিল

শিক্ষার্থীদের চিকিৎসা সেবায় রাবি প্রশাসনের ২ অ্যাম্বুলেন্স

রুমিনের অপ্রাসঙ্গিক বক্তব্যের প্রাসঙ্গিক জবাব দিতে আমি রাজি না: স্বরাষ্ট্রমন্ত্রী

তারাগঞ্জে ৩৫ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক

টাকা পরিশোধের সময় জানা যাবে পূর্ণ রায় প্রকাশের পর

ফররুখ আহমদ, ৭ নভেম্বর, ২৮ অক্টোবর ও শহীদ আবরার ফাহাদকে নিয়ে প্রকাশনা

জুলাই জার্নালিস্ট ইউনিটির আত্মপ্রকাশ

অফিসে না এসেই হাজিরা খাতায় আগাম স্বাক্ষর, সেই দুই এসিল্যান্ড বদলি

ভারতের কাছে হেরে বিদায় বাংলাদেশের