হোম > রাজনীতি > জামায়াত

৪ জেলায় নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ জামায়াতের

আমার দেশ অনলাইন

দেশের বিভিন্ন স্থানে ভোট দিতে জামায়াতে ইসলামীর নেতাকর্মী ও এজেন্টদের বাধা দেয়া ও হামলার অভিযোগ করেছে জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের এ অভিযোগ করেন।

তিনি বলেন, ‘একটি উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এরমধ্যেও দেশের বিভিন্ন স্থানে জামায়াতের নেতাকর্মী ও প্রার্থীদের এজেন্টদের ওপর হামলা, ভোটদানে বাধা দেয়ার অভিযোগ ওঠেছে। তারমধ্যে বরিশালে ভোট কেন্দ্রে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলা হয়েছে, ভোলা-২ আসনে ব্যাপক হামলা হয়েছে, কুমিল্লা-৮ আসনে সন্ত্রাসীরা হামলা করছে, এজেন্টদের বাধা দিচ্ছে। এছাড়া নোয়াখালীর হাতিয়ায় ভোটারদের ভোটকেন্দ্রে যেতে বাধা দেয়া হচ্ছে। এরকম বেশকিছু ঘটনা ঘটছে। আমরা মনে করি এটা যারা করছে তারা হতাশাগ্রস্থ ও দেউলিয়া হয়ে গেছে। এসব ঘটনায় ব্যবস্থা নিতে আমরা প্রশাসন, নির্বাচন কমিশন ও দায়িত্বশীলদের জানিয়েছি। আমরা বলে এসেছি প্রশাসন যেন কোনো পক্ষে হেলে না পড়ে।’

তিনি আরো বলেন, ‘এখন পর্যন্ত স্বতঃস্ফূর্ত ভোটগ্রহণ চলছে। মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছে। জামায়াতের আমির, নায়েবে আমির, সেক্রেটারি জেনারেলসহ জাতীয় নেতৃবৃন্দ স্ব স্ব আসনে ভোট প্রদান করেছে। সকাল থেকে খুবই সুন্দর পরিবেশে ভোট হচ্ছে। আশা করছি সন্ধ্যাটা যেন এমন সুন্দর হয়।’

৩ আসনে 'বিশৃঙ্খল কেন্দ্রে' ভোট স্থগিত চায় ১১ দলীয় জোট

ইতিহাসের সবচেয়ে উৎসবমুখর ভোট অনুষ্ঠিত হচ্ছে

আরেকটি পরিবর্তিত বাংলাদেশ উপহার পাবে মানুষ: গোলাম পরওয়ার

সুষ্ঠু ভোটে যে ফলই হোক, আমরা মেনে নেব

নিজ আসনে ভোট দিলেন জামায়াত আমির

শারীরিক শিক্ষা কলেজ কেন্দ্রে ভোট দিলেন মামুনুল হক

রাজধানীর মনিপুর স্কুল কেন্দ্রে ভোট দেবেন জামায়াত আমির

সৎ, যোগ্য ও দেশপ্রেমিক প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জামায়াত আমিরের

ভোটকে উৎসবে পরিণত করার আহ্বান জামায়াত আমিরের

জামায়াতের কর্মী, সমর্থকদের প্রতি গোলাম আযমের ছেলের খোলা চিঠি