হোম > রাজনীতি > জামায়াত

জামায়াত আমিরের সঙ্গে চীনা নির্বাচন পর্যবেক্ষকদের সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চাইনিজ নির্বাচন পর্যবেক্ষক মিশনের একটি প্রতিনিধি দল। বুধবার রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে।

দলের কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে জানানো হয়েছে, অত্যন্ত আন্তরিকতা ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে ৪ সদস্যবিশিষ্ট প্রতিনিধিদলের নেতৃত্ব দেন চীনের বিশিষ্ট কূটনীতিক চেন ওয়েই। তারা বাংলাদেশের ভোটগ্রহণ প্রক্রিয়া সরাসরি পর্যবেক্ষণ করবেন।

নির্বাচন পর্যবেক্ষক টিম বাংলাদেশের সঙ্গে চীনের কৌশলগত, অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটের ধারাবাহিকতায় এসেছেন।

বৈঠককালে চীনা প্রতিনিধি আশা প্রকাশ করেন যে, বাংলাদেশের সরকার ও জনগণ ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠান করতে সক্ষম হবে। ভবিষ্যতে উভয় দেশের উন্নয়ন, অগ্রগতি ও পারস্পরিক সম্পর্ক আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

আমীরের সঙ্গে উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধাান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ব্যারিষ্টার সাইফ উদ্দিন খালেদ ও আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।

পশ্চিম তীরে সহিংসতা বন্ধে ইসরায়েলের ওপর চাপ দেওয়ার আহ্বান মার্কিন ডেমোক্র্যাটদের

নিউজার্সিতে ‘স্বপ্নচূড়া’য় কণ্ঠ দিলেন শামস সুমন

রামগঞ্জে বৃদ্ধ মা-বাবার ঠাঁই হয়নি ছেলেদের ঘরে

নিরাপত্তার অজুহাতে মোদির বাসভবনের পাশ থেকে ৭০০ পরিবারকে সরে যাওয়ার নির্দেশ

যুদ্ধের ক্ষয়ক্ষতি কাটিয়ে সামরিক শক্তি বৃদ্ধি করছে ইরান

পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত: সাম্য ও শান্তির বার্তায় জয়া আহসান

পালংখালী সীমান্তে বিজিবির অভিযান, ২ লাখ পিস ইয়াবা জব্দ

ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনী শতভাগ প্রস্তুত: কমান্ডার

অবশেষে আসছে ‘মহানগর ৩’

আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মৃত্যু, পরিবারের পাশে ইউএনও