হোম > রাজনীতি > জামায়াত

‘আমাদের নিষিদ্ধ করবেন? আগে দেখুন, যারা নিষিদ্ধ করেছিল তাদের কী দশা হয়েছে’

আমার দেশ অনলাইন

সরকারি দল বা জোটের কেউ কেউ যখন জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার দাবি তুলছেন, তখন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি বলেছেন, অতীতে যারা জামায়াতকে নিষিদ্ধ করেছিল, তাদের পরিণতি কী হয়েছে তা আগে দেখা উচিত।

রাজধানীর সবুজবাগ-মুগদা জোনের উদ্যোগে আয়োজিত দলের এক রুকন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নিজের ফেসবুক পেজে প্রকাশিত ওই বক্তব্যের ভিডিওতে ড. মাসুদ বলেন, ‘নতুন করে শুনতেছি, বিএনপি যদি আমাদের নিষিদ্ধ করে দেয়, তো কী হবে? বলি, আমাদের নিষিদ্ধ করলে কী হবে, সেটা পরে দেখেন, আগে দেখেন, যারা নিষিদ্ধ করেছিল, তাদের কী হয়েছে?’

উল্লেখ্য, সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি সংগঠনের বিভিন্ন সাংগঠনিক ও সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে নেতাকর্মীদের দিকনির্দেশনা দেন।

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন

নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি নূরুন্নিসা সিদ্দীকা এমপির

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন হাসিনা

জামায়াতের যুব বিভাগের প্রতিনিধি সম্মেলন উদ্বোধন

দূরবীন বাংলা রেস্টুরেন্টে হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবি সেলিম উদ্দিনের