হোম > রাজনীতি > জামায়াত

দুই নেতা কেন মন্ত্রিত্ব ছাড়েননি, তারেক রহমানের প্রশ্নের জবাব দিলেন জামায়াত আমির

স্টাফ রিপোর্টার

ছবি: সংগৃহীত

সম্প্রতি বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রশ্ন তুলেছিলেন, জামায়াতে ইসলামীর সাবেক আমির মাওলানা মতি‌উর রহমান নিজামী ও সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদ বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোটের সময় মন্ত্রী ছিলেন। চারদলীয় জোট সরকার দুর্নীতিগ্রস্ত হয়ে থাকলে তারা তখন কেন পদত্যাগ করেননি।

এই প্রশ্নের জবাব দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ‘আমাদের দুই নেতা সাবেক আমির মতি‌উর রহমান নিজামী ও সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদ পর্যায়ক্রমে তিন মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন। যত দিন ওই মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন, ওই সময়টাতে আমাদের প্রতিপক্ষ শক্ত কোনো সমালোচক বা শত্রুও আঙুল তুলে বলতে পারেনি যে, তারা অসৎ ছিলেন এবং তারা দুর্নীতিপরায়ণ ও স্বজনপ্রীতিপরায়ণ।’

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে ঢাকা-১২ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী সাইফুল আলম মিলনের সমর্থনে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির অভিযোগ করেন, দেশের বিভিন্ন স্থানে জামায়াতের নেতা-কর্মীদের ওপর হামলার মাধ্যমে নির্বাচনের ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নষ্ট করা হচ্ছে। নারীদের ওপর হামলা করা হচ্ছে; সন্ত্রাসের মাধ্যমে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করা হচ্ছে। এর ফলে সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত হলে অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনকেই এই ব্যর্থতার দায় নিতে হবে।

৫ আগস্টের পর জামায়াত কারও বিরুদ্ধে অন্যায়ভাবে মামলা বা হয়রানি করেনি দাবি করে ডা. শফিকুর রহমান বলেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে যে দলই সরকার গঠন করুক না কেন, জামায়াতে ইসলামী তাদের অভিনন্দন জানাবে। আমরা বিজয়ী হলে আমাদের মেনে নেওয়ার মতো মানসিকতা অন্যদেরও থাকতে হবে।

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন

নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি নূরুন্নিসা সিদ্দীকা এমপির

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন হাসিনা

জামায়াতের যুব বিভাগের প্রতিনিধি সম্মেলন উদ্বোধন

দূরবীন বাংলা রেস্টুরেন্টে হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবি সেলিম উদ্দিনের

আমিরাতে সড়ক দুর্ঘটনায় ১৪ মৃত্যু, জামায়াতের শোক

ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সীরাত পাঠ প্রতিযোগিতার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত